প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 9:05 AM
শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চার শিক্ষার্থী প্রথমবারের মতো বাংলাদেশ কাব স্কাউটের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন। তাদের এ অর্জনে উপজেলা জুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ২০২৬ সালের ১৭ মে চূড়ান্ত মূল্যায়নের পর সারাদেশে মোট ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করে।
মনোনীত চার শিক্ষার্থী হলেন—উত্তর শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাব্বির সরকার, টাকুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী শোয়াইব আহমেদ, বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম খান ও রাইয়ান হাসান।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনোনীত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেন পাশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আরও বড় অবদান রাখবে বলে আমরা আশাবাদী।” তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...