...
শিরোনাম
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার ⁜ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে ⁜ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 9:07 AM

...
নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু News Image
আয়েশা আক্তার।। 

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণে চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক।

 ওয়াসাপ বাংলাদেশ, কুমিল্লা সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় কোকাকোলা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিরাপদ পানি ব্যবস্থাপনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৪ সাল থেকে প্রকল্পটির আওতায় নগরীর নিম্নআয়ের এলাকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টেকসই নিরাপদ পানির ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এছাড়াও পানি অপচয় রোধে ইমাম, খতিব এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাবার পানির সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে এই কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দিন চিশতী, ওয়াটার সুপার মোহাম্মদ ইউসুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাসুদ রানা, মর্ডান হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধি।

অনুষ্ঠানের শুরুতে ওয়াসাপের ডিজিটাল স্পেশালিস্ট আমিনুল ইসলাম সোহান প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর কমিউনিটি প্রতিনিধি ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

আলোচনায় প্রশাসক বলেন, বিদ্যালয়ভিত্তিক নিরাপদ পানি ও হাত ধোয়ার সুবিধা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দিন চিশতী জানান, কুমিল্লায় ওয়াসা কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গঠনে নাগরিক সহযোগিতা কামনা করেন।
প্রকল্প ফোকাল মোহাম্মদ ইউসুফ বলেন, প্রশাসকের নেতৃত্বে ওয়াসাপের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে এবং ভবিষ্যতে এর পরিসর বাড়ানো হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াশ লিড আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আয়েশা খাতুন। তিনি বিদ্যালয়ের পূর্ববর্তী পানি সমস্যার চিত্র তুলে ধরে অবকাঠামো উন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াসাপ বাংলাদেশ-এর ম্যানেজার (ফিল্ড অপারেশন) মোহাম্মদ খরশেদ আলম। এতে ওয়াশ ইঞ্জিনিয়ার জিকরুল, ট্রেইনিং অফিসার কেয়া অধিকারী, সহকারী প্রকল্প কর্মকর্তা মশিউর ও মতিয়ারসহ বিভিন্ন কমিউনিটি ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...

নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...

হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...

ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
➤ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
➤ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir