প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Aug 2026, 12:37 AM
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
গ্রেফতার মাসুমের বিরুদ্ধে চারটি মামলার ওয়ারেন্ট সহ দশটি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এএসআই নাসের ও এএসআই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কালীরবাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার করে। মাশিউল আলম মাসুম কুন্দারঘোড়া গ্রামের হাজী আব্দুল লতিফের ছেলে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম।
এদিকে কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুম গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। মাদকের সাথে জড়িত অন্যান্য গডফাদারদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...