প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Aug 2026, 12:25 AM
জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গত জুলাই মাসে চট্টগ্রাম বিভাগে তৃতীয় এবং কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা। এ সাফল্যের জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউএনওদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জুলাই মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে বিভাগে তৃতীয় এবং কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জনকারী হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামের নাম রয়েছে।
এ বিষয়ে ইউএনও মুন্নী ইসলাম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিভাগে তৃতীয় এবং জেলায় প্রথম হওয়ার এই গৌরবময় অর্জনের কৃতিত্ব ব্রাহ্মণপাড়ার সাবেক ইউএনও মাহমুদা জাহানের। গত জুলাই মাসে তিনি ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রচেষ্টার ফলেই ব্রাহ্মণপাড়া উপজেলা বিভাগ ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
তিনি আরও বলেন, আমি চলতি মাসের ২ তারিখ ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সব সরকারি সেবা দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা ও ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সেবাগুলো জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়া এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে কার্যক্রম তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুলাই মাসের কার্যক্রমে বিভাগ ও জেলায় এ সাফল্য অর্জিত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...