...
শিরোনাম
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜ দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া ⁜ অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ⁜ বুড়িচংয়ের মোকামে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর সতর্কতা ⁜ বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা ⁜ বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ⁜ কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত ⁜ কুবিতে ইআরপি সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Aug 2026, 12:34 AM

...
চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ News Image
সোহেল রানা:
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।
কুমিল্লার চান্দিনায় এক তরুণীসহ একটি বন্ধ দোকানের ভেতর স্থানীয়দের হাতে বায়েজিদ খন্দকার (২৫) নামে এক যুবক আটক হয়েছেন। স্থানীয়দের দাবি, বায়েজিদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২ নং বাতাঘাসী ইউনিয়নের যুগ্ম সমন্বয়কারী। পরে তাঁদের পুলিশে হস্তান্তর করা হয় এবং থানা পুলিশ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে উভয়কে কারাগারে পাঠায়।

এর আগে সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর-পদুয়া বাজারে এ ঘটনা ঘটে। আটক বায়েজিদ খন্দকার ওই গ্রামের মৃত স্বপ্ন খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বায়েজিদ এক তরুণীকে নিয়ে মোহনপুর-পদুয়া বাজারের একটি ফাঁকা দোকানে প্রবেশ করেন। পরবর্তীতে দোকানের সাটার বন্ধ দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয়রা দোকানে গিয়ে তাঁদের ভেতরে দেখতে পেয়ে বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিদের জানান। পরে তাঁরা এসে দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ করে চান্দিনা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বায়েজিদ ও ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ তাঁদের নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দোকানটিতে ব্যবসায়িক কোনো মালামাল ছিল না, কেবল একটি চকি বা খাট পাতা ছিল। সেখান থেকেই তাঁদের আটক করা হয়।

বায়েজিদের দলীয় পরিচয়ের বিষয়ে জানতে চাইলে চান্দিনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আবুল কাশেম অভি বলেন, "বায়েজিদ এনসিপির কোনো পদে নেই। যে কমিটিতে ছিলো ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে যদি তাঁর পদ-পদবি বা দলের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মেলে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টারে বায়েজিদ খন্দকারকে ‘২ নং বাতাঘাসী ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী’ হিসেবে উল্লেখ থাকতে দেখা গেছে। ওই সব পোস্টারে আবুল কাশেম অভিকেও উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া বায়েজিদের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে উপজেলা আহ্বায়কের সঙ্গে একাধিক ছবি এবং এনসিপির বিভিন্ন দলীয় কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...

রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...

আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...

ময়নামতিতে  ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...

মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...

দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...

শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...

২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...

​মাসুদ রানা, কুমিল্লা। ​জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
➤ দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া
➤ অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
➤ বুড়িচংয়ের মোকামে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর সতর্কতা
➤ বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা
➤ বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
➤ কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত
➤ কুবিতে ইআরপি সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir