প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 9:15 AM
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণ
কুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সদর দক্ষিণ উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সাধারণ মানুষের দোঁরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন,ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়।বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন,কৃষি-কর্মকর্তা জোনায়েদ কবির খাঁন,উপজেলা সাব-রেজিস্টার কার্তিক জোয়াদ্দার, উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আখতার হোসাইন,সাধারন সম্পাদক ওমর ফারুক চৌধুরী,দৈনিক সমাজকন্ঠের সম্পাদক জসিক উদ্দিন চাষী, দৈনিক যুগান্তর ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার রিপোর্টার হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, কানুনগো খাদেমুল ইসলামসহ
উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ ভূমির মালিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয়পুর ভূমি অফিসের তহশিলদার মোঃ নাসির উদ্দিন বিপুল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...