...
শিরোনাম
সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল ⁜ ভারি বৃষ্টিপাতের শঙ্কায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা ⁜ এ যেন রূপকথার প্রত‌্যাবর্তন ⁜ কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড ⁜ খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন পেজেশকিয়ান ও ইরাকি প্রধানমন্ত্রী ⁜ রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ মিসরের ⁜ কুমিল্লা জেলা পরিষদের বার্ষিক বাজেটের বিশেষ সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুর শয়তানের নিশ্বাসের খপ্পরে গৃহবধূ। খোয়ালেন ২লাখ ৬০ হাজার টাকা। ⁜ বিদু‌্যতের তার চুরিতে তিন দিন ধরে বিদ্যুৎহীন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক, ব্যাহত চিকিৎসাসেবা ⁜ র‌্যাংকিং উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে কুবিতে আলোচনা সভা ⁜ কুবিতে নিরাপদ খাদ্য নিয়ে সেমিনার, ক্যান্টিনে নিয়মিত তদারকির উদ্যোগ ⁜ বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে ৪০ অটোরিকশার ব্যাটারি লুটের অভিযোগ ⁜ নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ⁜ নগরীর মোগল টুলী-রাজগঞ্জ ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অভিযান ⁜ কসবায় ফার্নিচার ব্যবসায়ীর হামলায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ⁜ মনোহরগঞ্জে সড়ক দূর্ঘনায় নিহত ২,আহত ২০ ⁜ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে অধ্যাপক দোলনের শুভেচ্ছা বিনিময় ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার, চারজন গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 8:20 AM

...
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত News Image

কুবি প্রতিনিধি :


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব–২০২৬’ পালিত হয়েছে। অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, আনার, আঙ্গুর, আনারস, তালের ডাবসহ নানা মৌসুমি ফলের সমাহারে উৎসবমুখর পরিবেশে ফল উৎসব পালিত হয়।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, শিক্ষক সমিতির সদস্য সচিব ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, “দুপুরের খাবারের পর এই মৌসুমি ফলভোজে অংশ নিতে পেরে ভালো লাগছে। ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এমন আয়োজনকে সাধুবাদ জানাই।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভাবমূর্তি রক্ষায় প্রশাসন, শিক্ষক ও অন্যান্য স্টেকহোল্ডারদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব যেন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে। যে ঘটনা সত্যিকার অর্থেই সংবাদ হওয়ার মতো, সেটিই যেন তারা সংবাদ হিসেবে তুলে ধরে। আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”



ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, “প্রেস ক্লাবের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমি কুবি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। পাশাপাশি জুলাই আন্দোলনে প্রেস ক্লাবের ভূমিকারও প্রশংসা করছি। সাংবাদিকতা সমাজের দর্পণ। সমাজে অন্যায়-অবিচারের বিষয়গুলো সাংবাদিকদের মাধ্যমেই উঠে আসে। অনেকেই বলেন, আমাদের দেশ থেকে মানবতা নির্বাসিত হয়ে গেছে। তবে আমি মনে করি, ন্যূনতম মানবতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা এখনো টিকে আছে সাংবাদিকদের কারণে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আরও বেশি জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কোথায় ঘাটতি রয়েছে, তা তুলে ধরার ক্ষেত্রে প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় নৈতিকতা ধারণ করে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। প্রেস ক্লাব সৃজনশীল ও শিক্ষাবান্ধব কার্যক্রমে বিশ্বাস করে। আমরা চাই, ক্যাম্পাসে সৌহার্দ্য, সহমর্মিতা ও সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হোক।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল
সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল

রেললাইনে পানি ওঠায় চট্টগ্রামে দিনভর আটকে থাকার পর মঙ্গলবার রাতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন...

ভারি বৃষ্টিপাতের শঙ্কায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা
ভারি বৃষ্টিপাতের শঙ্কায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

টানা ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস ও সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি...

এ যেন রূপকথার প্রত‌্যাবর্তন
এ যেন রূপকথার প্রত‌্যাবর্তন

ফুটবল বিধাতা বোধহয় আর্জেন্টিনার ভাগ্যে চরম উত্তেজনার কথাই লিখে রেখেছেন। গোল হজম, পেনাল্টি মিস, একের...

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোল এল না কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচে। তাই টাইব্রেকারেই গড়া...

খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন পেজেশকিয়ান ও ইরাকি প্রধানমন্ত্রী
খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন পেজেশকিয়ান ও ইরাকি...

ইরানের ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে অবস্থান ক...

রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ মিসরের
রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ মিসরের

নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে মিসর। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরেও শেষে ৩-২ ব্যবধানে হারতে হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল
➤ ভারি বৃষ্টিপাতের শঙ্কায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা
➤ এ যেন রূপকথার প্রত‌্যাবর্তন
➤ কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড
➤ খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন পেজেশকিয়ান ও ইরাকি প্রধানমন্ত্রী
➤ রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ মিসরের
➤ কুমিল্লা জেলা পরিষদের বার্ষিক বাজেটের বিশেষ সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুর শয়তানের নিশ্বাসের খপ্পরে গৃহবধূ। খোয়ালেন ২লাখ ৬০ হাজার টাকা।
➤ বিদু‌্যতের তার চুরিতে তিন দিন ধরে বিদ্যুৎহীন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক, ব্যাহত চিকিৎসাসেবা
➤ র‌্যাংকিং উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে কুবিতে আলোচনা সভা
➤ কুবিতে নিরাপদ খাদ্য নিয়ে সেমিনার, ক্যান্টিনে নিয়মিত তদারকির উদ্যোগ
➤ বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত
➤ কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে ৪০ অটোরিকশার ব্যাটারি লুটের অভিযোগ
➤ নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা জেলা আইনজীবী সমিতি
➤ নগরীর মোগল টুলী-রাজগঞ্জ ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অভিযান
➤ কসবায় ফার্নিচার ব্যবসায়ীর হামলায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু,
➤ মনোহরগঞ্জে সড়ক দূর্ঘনায় নিহত ২,আহত ২০
➤ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে অধ্যাপক দোলনের শুভেচ্ছা বিনিময়
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার, চারজন গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir