প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 8:39 AM
ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সজিব মাহমুদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে “বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান: তত্ত্ব, প্রয়োগ ও রাজনৈতিক তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) কলেজের কলা ভবনের ১০৮ নম্বর কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মো. শাহাদাৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “বহুদলীয় রাজনীতির সূচনা করেছেন জিয়াউর রহমান। আজ যদি এই আলোচনা দু-এক বছর আগে হতো, তাহলে আমাদের সবাইকে বদলি করা হতো, শুধু বদলি নয়—শাস্তিও দেওয়া হতো।
তিনি আরও বলেন, ১৫ আগস্টের ঘটনার পর এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বিপর্যস্ত দেশের সংকটকালীন সময়ে দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান। দেশের অর্থনীতি পুনর্গঠনে তিনি কাজ করেছেন এবং গণভোটের আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণা প্রতিষ্ঠা করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে কাজ করেন। পাশাপাশি মুসলিম দেশগুলোর ঐক্য, কৃষি, খাদ্য ও পোশাক উৎপাদন বৃদ্ধি এবং সমান্তরাল পররাষ্ট্রনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. রাজু আহাম্মদ। তিনি তাঁর উপস্থাপনায় বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিকাশ, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, তত্ত্ব ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকা ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...