প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 8:42 AM
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনে
অশ্রুসিক্তে প্রাথমিক বিদ্যালয়ের অবসরে যাওয়া এক প্রধান শিক্ষককে
বিদায় সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা| ফুল সজ্জিত গাড়িতে করে বাড়ি
পৌঁছে দিয়েছেন আয়োজকরা|
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার উনঝুটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা অবসর জনিত ওই বিদায়
সংবর্ধনা দেওয়া হয়| উনঝুটি আদর্শ পাঠাগার, বিদ্যালয় ও স্থানীয়দের
উদ্যােগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়|
৯ নং গুনাইঘর উত্তর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান্যান মো. গোলাম মহিউদ্দিন
জয়নালের সভাপতিত্বে এবং মো. ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি
ছিলেন ঢাকার গুলশান থানা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ছাত্রদল
কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারন সম্পাদক এমএ আউয়াল খান| বিশেষ
অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম
আতিকুর রহমান বাশার|
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, মো.
কামরুজ্জামান ভূঁইয়া, মো. মফিজুল ইসলাম, সেলিনা আক্তার, ˆসয়দা জামিলা
বেগম, খোরশেদ আলম খান, তোফায়েল হোসেন খান, মিজানুর রহমান,
সাংবাদিক মো. আবুল কালাম আজাদ প্রমূখ|
অবসরে যাওয়া বিদায়ি শিক্ষকের গোলাম মোস্তফা উনঝুটি পশ্চিমপাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৭ বছর দায়িত্ব পালন করেন|
বিদায়ি শিক্ষককে ফুলের শ্রদ্ধায়, ভালোবাসায় এবং অশ্রুসিক্তে স্মৃতিচারণ
এবং আবেগমাখা মানপত্রপাঠের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষককে সম্মাননা
ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন| একই সাথে উনঝুটি
গ্রামের অবসরপ্রাপ্ত ১৫ শিক্ষককের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়| পরে ফুল
সজ্জিত একটি প্রাইভেট কারে করে প্রিয় শিক্ষকের. গোলাম মোস্তফাকে তার
নিজ গ্রামের বাড়ি মধুমুড়ায় পৌঁছে দেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...