প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 May 2026, 10:27 PM
র্যাঙ্কিংয়ে ১৬০-১৫০-এর মধ্যে আসার লক্ষ্য ডুলির
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হিসেবে এসেছেন আমেরিকার ফুটবল দলের সাবেক অধিনায়ক থমাস ডুলি| গতকাল শুক্রবার সকালে ঢাকায় নেমে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকেলে ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসেছেন| এক পর্যায়ে মঞ্চে উঠেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ| ফুটবল দলের নতুন কোচের এভাবে পরিচিতি আগে কখনো হয়নি| বাংলাদেশে আগমন নিয়ে থমাস ডুলি বলেন, ‘আমি এশিয়ায় বহু বছর কাজ করেছি| আমার মনে আছে, যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড় হিসেবে আমরা চীন এবং কোরিয়া... না, জাপানে গিয়েছিলাম| তখন আমি এশিয়া সম্পর্কে খুব একটা পরিচিত ছিলাম না, তাই ভাবছিলাম-আমি জানি না এখানে কাজ করতে পারব কি না| এরপর আমি ফিলিপাইন সম্পর্কে জানতে পারি এবং ফিলিপাইন জাতীয় দলের হয়ে কাজ করার সুবাদে এশিয়ার সব জায়গায় ভ্রমণ করি এবং জায়গাটি আমার দারুণ লেগে যায়| আমি সত্যিই এখানে আবারও কাজ করতে চেয়েছিলাম| এশিয়ায় যদি কোনো সুযোগ আসে, তবে আমি যেতে চাই| আমি বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতামও| তাই যখন প্রধান কোচের এই পদটি খালি হলো, আমি আবেদন করলাম| আমি ভাবলাম এখানে কাজ করতে পারলে দারুণ হবে, কারণ এটি ফিলিপাইনেরও কাছাকাছি যেখানে আমি খেলেছি, আবার আমার বাবা-মায়ের দেশ জার্মানির সাথেও যোগাযোগ রাখা সহজ|’ বাংলাদেশের ফুটবলে সমর্থকদের উন্মাদনা অনেক| এটা চাপ মনে করছেন না হামজাদের নতুন কোচ, ‘না, এটা কোনো ব্যাপার না, আমি এর জন্য প্রস্তুত| তবে আমাদের বাস্তববাদী হতে হবে| আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি-আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি, যদি লক্ষ্যটি বাস্তবসম্মত হয়| আর আমরা গত কত বছর ধরে কিছু জিতিনি, ২৩ বছর? এখন সময় এসেছে কিছু করে দেখানোর|’ পুরস্কার প্রদান অনুষ্ঠান হলেও বাংলাদেশে তার লক্ষ্য নিয়েও ধারণা দিয়েছেন, ‘পুরস্কার পাওয়ার আগে কঠোর পরিশ্রম করতে হবে| জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে| আর যারা সেটা করতে রাজি আছে, তাদের নিয়ে আমরা সফল হতে পারব| তাই আমার লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা| এটা রাতারাতি হবে না| এটি একটি দীর্ঘ প্রক্রিয়া|’ এ নিয়ে তিনি আরও বলেন, ‘আমি একটা বইও লিখেছি-'দ্য ট্রুথ অ্যাবাউট সাকসেস ইন সকার দ্যাট নো ওয়ান টিচেস' (ফুটবলে সাফল্যের সেই সত্য যা কেউ শেখায় না)| সেখানে চারটি মূল স্তম্ভের কথা বলা হয়েছে এবং তার একটি হলো মানসিকতা| আর মানসিকতা হুট করে বদলায় না, এটা হলো আপনার চিন্তা করার ধরন| আমাদের ফুটবল নিয়ে ভাবতে হবে এবং আমাদের কী করা দরকার তা বুঝতে হবে, তাহলেই আমরা যে কোনো কিছু অর্জন করতে পারব| লক্ষ্যটা বাস্তবসম্মত হতে হবে| ১৬০-এর নিচে নামাটা বাস্তবসম্মত, তবে তা আগামীকালই সম্ভব নয়, হয়তো এক বছরের মধ্যে সম্ভব|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...
মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...
কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগরীর রাজগঞ্জে জাল-জালিয়াতি ও অবৈধ প্রভাব খাটিয়ে ৩১ শতাংশ পৈত্রিক...