প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 24 May 2026, 8:33 PM
মেয়েকে নিয়ে কান মাতালেন ঐশরিয়া
ঐশ^রিয়া রায় মানেই রাজকীয়তা| আর সেই উপস্থিতি যদি হয় বিশে^র সবচেয়ে আলোচিত চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল-এর লাল গালিচায়, তাহলে তো চোখ ফেরানোই দায়| বছরের পর বছর ধরে নিজের সৌন্দর্য, আভিজাত্য আর অনন্য স্টাইল দিয়ে ভক্তদের মুগ্ধ করে আসছেন তিনি| এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি| তবে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন আরও একজন- তার একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন| কানের প্রথম উপস্থিতিতে নীল গাউনে নজর কাড়ার পর দ্বিতীয় লুকেই যেন সামাজিক যোগাযোগমাধ্যম দখল করে নিলেন ঐশ^রিয়া| তাকে দেখা গেল নরম ব্লাশ-পিঙ্ক রঙের এক ¯^প্নিল কেপ গাউনে| আর সেই লুক দেখেই ভক্তদের একটাই প্রতিক্রিয়া- “এটাই সেই ঐশ^রিয়া, যাকে দেখতে চেয়েছিলাম!”ল’রিয়াল-এর আয়োজনে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চ রিভেরায় হাজির হন অভিনেত্রী| তার পরনের গাউনটি ডিজাইন করেছে আজারবাইজানভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস সোফি কুতুর| জানা গেছে, কেপ গাউনটির মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার রুপিরও বেশি| সফট কার্ল (সফট কার্ল) করা চুল, ডায়মন্ড জুয়েলারি আর হালকা গ্ল্যাম মেকআপে ঐশ^রিয়াকে দেখাচ্ছিল একেবারে রাজকীয়| অন্যদিকে আরাধ্যাও ছিলেন সমান আকর্ষণীয়| মায়ের সঙ্গে মিল রেখে তিনি পরেছিলেন রুবি-রেড গাউন ও ম্যাচিং কেপ| খোলা চুল আর গ্লসি মেকআপে তাকে দেখে অনেকেই বলছেন, তিনি শুধু স্টার কিড নন, ভবিষ্যতের এক সম্ভাবনাময় ফ্যাশন আইকনও| ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে কান উৎসবে দেখা গেছে আরাধ্যাকে| তবে এবারই প্রথম কোনও আনুষ্ঠানিক আয়োজনে এতটা পরিণত ও স্টাইলিশ উপস্থিতিতে দেখা গেল তাকে| তাই ভক্তদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো| কানের ঝলমলে পরিবেশে মা-মেয়ের এই উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে| এবারের আয়োজনটি ছিল কানে ঐশ^রিয়ার ২৪তম বছর| এত দীর্ঘ সময় পেরিয়েও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও| বরং প্রতি বছরই ভক্তরা অপেক্ষা করে থাকেন- এবার ‘কান কুইন’ কী চমক নিয়ে হাজির হন| সেই চমকেরই স্টাইলিশ, রাজকীয় উপস্থিতি দেখলো ঐশ^রিয়ার ভক্তরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...