প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 May 2026, 12:33 AM
কুমিল্লা জেলা রোভার স্কাউটস সদস্যরা মহা সড়কে ট্রাফিকিং সেবায়
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস সর্বদাই দেশের প্রয়োজনে সেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে| তারই ধারাবাহিকতায় কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত দলের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা ঈদ উল আযহা উপলক্ষে কুমিল্লা মহাসড়কে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন| রোভার স্কাউটসদের ট্রাফিকিং বিষয়ে কার্যক্রম পরিদর্শন শেষে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. আবু তাহের, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন|
এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মো. বাবুল শরিফ, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা জেলা রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সাকিব বিন মোস্তফা| কুমিল্লা শহরের যানজট নিরসন ও সড়কে গাড়ি চলাচলের নিয়ম-কানুন মেনে চলতে সহযোগিতা করেছে স্কাউট সদস্যরা| মহাসড়ক কুমিল্লা জেলার যানজট নিরসনে আটটি স্পটে আগামী তিন দিন দায়িত্ব পালন করবে| এতে অংশগ্রহন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কালেক্টরেকট স্কুল ও কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা আইডিয়াল কলেজ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, সোনার বাংলা কলেজ, কুমিল্লা ক্যান্টমেন্ট কলেজ, বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপ, মেজর আব্দুল গণি মুক্ত স্কাউট
গ্রুপসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক রোভার ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নাঙ্গলকোটে বিএনপি দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লক্ষ টাকা আত...
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ম...
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...