প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2026, 10:16 AM
শিক্ষায় অনুপ্রেরণা জাগাতে ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান
মো. আনোয়ারুল ইসলাম।।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শতাধিক শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ করেছে ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ)। এ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলার আয়োজন করা হয়। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সরকারি হাজী এ বি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আক্তারুজ্জামান রনি এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান শফিউল আলম।
সংগঠনটির সভাপতি বখতিয়ার হামীমের সভাপতিত্বে এবং তাবাসুম ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক এসইএম মো. মাহমুদুল হক রিমন, সাবেক সিএম জামান সরকার ও মাহমুদুল ইসলাম নয়নসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ। তাদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের সন্তুষ্টিতে পুরো মিলনায়তন হয়ে ওঠে উৎসবমুখর।
আয়োজকরা জানান, ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এ মেধাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করে তাদের শিক্ষা সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, এই স্বীকৃতি তাদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করে এবং ভবিষ্যতে দেশের জন্য কাজ করার স্বপ্নকে আরও দৃঢ় করে।
সংগঠনটির সভাপতি বখতিয়ার হামীম বলেন, উপজেলার মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করে। ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্য সংগঠনের জন্য অনুকরণীয়।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...