...
শিরোনাম
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ⁜ মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ ⁜ মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’ ⁜ তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার ⁜ মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো ⁜ তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব ⁜ বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক ⁜ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি ⁜ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল ⁜ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ⁜ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান ⁜ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার ⁜ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার ⁜ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮ ⁜ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন ⁜ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার ⁜ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা! ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2026, 10:23 AM

...
কসবা-আখাউড়ার নদ নদীতে কোরবানির পশুর চামড়া News Image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের পর কসবা ও আখাউড়া উপজেলার আশেপাশের বয়ে যওয়া বিজনা,তিতাস,সালদা,বুড়ি  নদীসহ বিভিন্ন নদ-নদীর তীরে যত্রতত্র পশুর চামড়া, বর্জ্য ও উচ্ছিষ্টাংশ ফেলার কারণে পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ ব্যবস্থাপনার অভাবে নদীতীরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পর কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে পশুর চামড়া ও বর্জ্য খোলা জায়গা এবং নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে। ফলে পচন ধরায় বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের বসতবাড়ির বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে নদীর পানি দূষিত হওয়ার আশঙ্কাও বাড়ছে। পরিবেশ সচেতন মহলের মতে, নদীতীরে এভাবে কোরবানির বর্জ্য ফেলা হলে পানির গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি মাছ, জলজ প্রাণী ও অন্যান্য জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি স্থানীয় পরিবেশগত ভারসাম্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত বর্জ্য অপসারণ এবং সঠিকভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, নদী ও জলাশয়ে পশুর চামড়া বা বর্জ্য ফেলা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত নজরদারি ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষতির ঝুঁকি আরও বাড়বে। সংশ্লিষ্ট মহলের দাবি, কসবা-আখাউড়ার বিজনা নদীসহ এলাকার সব নদ-নদী ও জলাশয় রক্ষায় অবিলম্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হোক। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনদুর্ভোগও কমবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...

মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ

এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...

মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’

এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...

তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার

এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...

মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো

এফএনএস স্পোর্টস: ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভে...

তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
➤ মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
➤ মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
➤ তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
➤ মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
➤ তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
➤ বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক
➤ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
➤ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল
➤ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
➤ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
➤ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
➤ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
➤ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
➤ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
➤ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
➤ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir