...
শিরোনাম
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ⁜ মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ ⁜ মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’ ⁜ তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার ⁜ মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো ⁜ তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব ⁜ বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক ⁜ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি ⁜ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল ⁜ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ⁜ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান ⁜ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার ⁜ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার ⁜ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮ ⁜ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন ⁜ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার ⁜ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা! ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 2 Jun 2026, 10:24 AM

...
মাদক কারবারি ও কিশোর গ্যাংকে আর ছাড় নয় : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এমপি News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. ˆসয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি এর

আগমন উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে|

রবিবার (৩১ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ

উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. ˆসয়দ আব্দুল্লাহ

মুহাম্মদ তাহের এমপি|

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. ˆসয়দ

আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ

ভোট বেশি পেয়েছে| জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে| প্রধান

বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে| আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামী রাষ্ট্রীয়

ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ|

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, অন্তবর্তী সরকার থাকাকালিন এ এলাকার অবকাঠামো

উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছিলাম| নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস| এরই

মধ্যে এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি| তিনি প্রশ্ন রেখে বলেন,

সবেমাত্র সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে| যদি বিএনপি সরকার পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এই

বরাদ্দ আরও কয়েকগুন বৃদ্ধি পাবে|

ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা হলো; কিশোর গ্যাং ও মাদক ব্যবসা| এই চৌদ্দগ্রামে এই

দুটোর স্থান হবে না| কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছয় মাস সময় দিলাম| এরই মধ্যে আপনার ভালো হয়ে যান|

মাদক ছেড়ে আপনারা অন্য কোন ব্যবসা খোঁজেন| না হয়, ছয় মাসের পরেও যদি এই রাস্তায় থাকেন, তাহলে বুঝা

গেল, আপনারা ইচ্ছে করেই, জেনে-বুঝেই এই রাস্তায় আছেন| কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি না,

বরং ভালো মানুষের সংখ্যাই বেশি| অবশ্যই ভালো মানুষের সংখ্যা বেশি| কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ধরার জন্য

আপনারা ঘর থেকে বের হবেন কিনা? বের হলে, সমাজ থেকে অপরাধ কমে যাবে| আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও

মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে এ চৌদ্দগ্রামে| তাদেরকে আর ছাড় নয়| আপনাদেরকে সাথে নিয়ে এ

চৌদ্দগ্রামকে মাদক-সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত করা হবে ইনশাআল্লাহ|

ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী

সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর

আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল

ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. শাহাব উদ্দিন|

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি

মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতে ইসলামীর

সাবেক আমীর মো. আব্দুস সাত্তার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মুফতি আবুল কালাম

আজাদ বাশার, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের

আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান

খোকন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মজুমদার, কালিকাপুর ইউনিয়নের সাবেক

চেয়ারম্যান মো. রুহুল আমিন, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, চৌদ্দগ্রাম

সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা

সভাপতি মাওলানা শাহজালাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা অ্যা¤^াসেডর আবু সুফিয়ান,

উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু. আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ

ইয়াছিন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির সেক্রেটারি মো. নুরুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রশিবির

সভাপতি মো. নিয়াজ উদ্দিন|

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ˆসয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি’র ছোট ভাই, বিশিষ্ট

ব্যবসায়ী ˆসয়দ একরামুল হক হারুন, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সফিকুর

রহমান পাটোয়ারী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মোহাম্মদ মিজানুর রহমান, জামায়াত নেতা

আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহী, মো. মমিনুল ইসলাম,

আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা যুববিভাগের সভাপতি মো. জয়নাল


আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, জামায়াত নেতা মাওলানা

সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, এনপিপির উপজেলা যুগ্ম সমš^য়ক মো. মামুন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা

ছাত্রশিবির নেতা মো. মোজাম্মেল হক, চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী সহ বিভিন্ন

ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী|



ক্যাটেগরি: রাজনীতি
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...

মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ

এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...

মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’

এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...

তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার

এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...

মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো

এফএনএস স্পোর্টস: ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভে...

তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
➤ মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
➤ মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
➤ তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
➤ মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
➤ তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
➤ বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক
➤ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
➤ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল
➤ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
➤ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
➤ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
➤ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
➤ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
➤ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
➤ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
➤ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir