...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2026, 11:05 AM

...
নিমসারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরের ৮ কক্ষ পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৬ লাখ টাকা News Image
মো.জাকির হোসেন। 
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতঘরের আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। 

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা কবির হোসেন লিটনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এর আগেই টিনশেড ঘরটির আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে।

বাড়ির মালিক ও বিএনপি নেতা কবির হোসেন লিটন জানান, পুড়ে যাওয়া কক্ষগুলোতে নিমসার বাজারের কয়েকজন ব্যবসায়ী ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডে তাদের ব্যবহৃত মালামালও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভাড়াটিয়াদের পাশাপাশি তারও বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের টিম লিডার হানজালা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তে কাজ চলছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir