...
শিরোনাম
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’ ⁜ নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ ⁜ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের ⁜ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ ⁜ কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ⁜ আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা ⁜ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ ⁜ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ⁜ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ ⁜ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল! ⁜ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ ⁜ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত ⁜ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার ⁜ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা ⁜ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ⁜ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ⁜ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2026, 10:58 AM

...
ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ News Image

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া৷।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পশ্চিম পাশে প্রায় তিন শতক সরকারি জমি দখল করে ভবন নির্মাণ করছেন একই এলাকার মৃত সামছুল হক ভূঁইয়ার ছেলে গ্রাম্য চিকিৎসক খলিলুর রহমান।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সীমানা ঘেঁষে নির্মাণকাজ চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, নির্মাণাধীন বাড়ির একটি বড় অংশ বিদ্যালয়ের জমির ওপর পড়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭০ সালে ৩৩ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। ৮ জুলাই ১৯৭০ সালের ৯৮৭৪ নম্বর দলিলের মাধ্যমে বিদ্যালয়ের জন্য জমি দান করা হয়। দলিলের গ্রহীতা ছিলেন তৎকালীন কুমিল্লার ডেপুটি কমিশনার। বিভিন্ন দাতার কাছ থেকে প্রাপ্ত জমির সমন্বয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ১৯৬২ সালে গ্রামের ঈদগাহ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাবরী মিয়া ও তাঁর ছেলে সোনা মিয়া সিএস ৬৪৮ দাগের ১০ শতাংশ জমি ওয়াকফ করেন। দীর্ঘদিন ধরে ওই ভূমিতে বিদ্যালয় ও ঈদগাহ উভয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বর্তমান বিএস জরিপে বিদ্যালয়ের নামে ১৮ শতাংশ জমি (বিএস দাগ ৬০৯) এবং ঈদগাহের নামে ১০ শতাংশ জমি (বিএস দাগ ৬০৭) রেকর্ডভুক্ত হয়। অর্থাৎ মোট ২৮ শতাংশ জমি খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে। স্থানীয়দের দাবি, অবশিষ্ট ৫ শতাংশ জমি রেকর্ডভুক্ত হয়নি এবং তা বর্তমান বিএস দাগ ৬০৮, ৬১০, ৬১১, ৬১২ ও ৬১৩ নম্বরে অন্তর্ভুক্ত হয়েছে।
এ ছাড়া বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ২০১৯ সালের ২৬ ডিসেম্বর দানপত্রের মাধ্যমে আরও ৪ শতাংশ জমি যুক্ত করা হয়। সে হিসাবে বিদ্যালয়ের মোট জমির পরিমাণ দাঁড়ায় ৩৭ শতাংশ। তবে বর্তমানে বিদ্যালয়ের দখলে ওই পরিমাণ জমি নেই বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আমি ২০১৫ সালে জায়গাটি কিনেছি। জায়গা কিনে ভরাট করে বাড়ি নির্মাণ করছি। আমি বিদ্যালয়ের জমিতে বাড়ি করিনি। এখানে আমার ছয় শতক জমি রয়েছে। যদি কোনো অংশ বিদ্যালয়ের হয়, তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ যার কাছ থেকে আমি জমি কিনেছি, তার সঙ্গে কথা বলুক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের জমি নিয়ে কিছু কাগজপত্রগত জটিলতা রয়েছে। বিদ্যালয়ের যে পরিমাণ জমি থাকার কথা, বর্তমানে তা নেই। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে আসাদনগর গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, বিদ্যালয়ের জমিতে বাড়ি নির্মাণের বিষয়টি নিয়ে এলাকার কিছু ব্যক্তি খলিলুর রহমানের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন। তাঁদের দাবি, এ ঘটনায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও জড়িত থাকতে পারেন।
তবে এলাকার প্রবীণ বাসিন্দা কাদির ভূঁইয়া বলেন, খলিল জায়গা কিনেই বাড়ি করছেন। আমার জানা মতে সেখানে বিদ্যালয়ের কোনো জমি নেই।
মালাপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান হাবিব সোহাগ বলেন, বিদ্যালয়ের জমি নিয়ে কিছু জটিলতা রয়েছে। বিদ্যালয় আমাদের সবার সম্পদ। কেউ চাইলে বিদ্যালয়ের জমি দখল করতে পারবে না। আমরা চাই বিষয়টির সঠিক সমাধান হোক এবং আইনগতভাবে নির্মাণকাজ পরিচালিত হোক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা সায়েমা হালিমা পারভীন বলেন, বিদ্যালয়ের জমি নিয়ে জটিলতার কথা শুনেছি। তবে সেখানে বাড়ি নির্মাণ হচ্ছে, এমন তথ্য আমার জানা ছিল না।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্...

নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল...

ফেনীতে মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শু...

অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের

দেশে এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট এবং কমিউনিটিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসং...

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনা...

কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম...

বিশেষ প্রতিনিধিকুমিল্লায় আকস্মিক ও অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি, মাছ এবং মাংসের দাম। বিশেষ করে ইলিশ ও...

আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা
আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের...

মায়ামি স্টেডিয়ামে গোলটি করার পর বিশ্বাসই করতে পারছিলেন না সিডনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার জালে বল জ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
➤ নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
➤ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
➤ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
➤ কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
➤ আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা
➤ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
➤ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
➤ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
➤ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
➤ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
➤ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার
➤ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
➤ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
➤ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন
➤ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir