প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jun 2026, 12:27 AM
মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য
সামাজিক অপরাধ মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
হয়েছে|
শনিবার (৬ জুন) বিকালে মুরাদনগর উপজেলা কওমী তরুণ ওলামা পরিষদের
উদ্যোগে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়|
মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য
সচিব মোল্লা মুজিবুল হক, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
মোঃ রুহুল আমিন, হাফেজ আমিনুল ইসলাম, মাওঃ মাহবুবুর রহমান, মুফতি
আব্দুল মুমিন, মুফতি ফজলুল হক, মুফতি সাদেকুল ইসলাম, মাওঃ মহিবুল্লাহ,
মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইউসুফ, মুফতি মানসুর কবীর, মুফতি মাহমুদ
হাসান, মাওঃ জাকারিয়া, মুফতি বোরহান উদ্দিন, মুফতি কামরুজ্জামান
মুরাদী, মাওঃ নাঈম সরকার, মাওঃ ইকবাল মাহমুদ, মাওঃ তারেক, মাওঃ আলমগীর
হোসাইন, মুফতি আবু মুসা, মাওঃ রাশেদুল ইসলাম, সাংবাদিক কাজী
শরীফুদ্দিন আহাম্মেদ, মোঃ নাজমুল হাসান, আমজাদ প্রমুখ|
এসময় বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদসহ সকল ধরনের
অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান
জানান| পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা
করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন|
অনুষ্ঠানে কওমি ওলামা পরিষদের সদস্যবৃন্দ, সচেতন নাগরিক মহল, রাজনৈতিক
ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যুক্তরাষ্ট্র চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ
এফএনএস বিদেশ: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরা...
শুধু বিয়ের অনুমতি নিতেই ২ কোটি খরচ করলেন টেইলর সুইফট
দিন কয়েক ধরেই বিশ^জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে| নিউইয়র্ক...
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনি
রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন না| তাদের অনুপস্থিতিতে ব্রাজিলের হেক্সা শিরোপ...
বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে স্পেন| সেই সুবাদে এগিয়েও যায় ২০১০ সালের বিশ^চ্যাম্পিয়নরা|...
সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন রণতরী যুক্ত হলো ভারতে
এফএনএস বিদেশ: ভারতীয় সামরিক বাহিনীর নৌবহরে সুপারসনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন একটি রণত...
ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর ঘোষণা তুরস্কের
এফএনএস বিদেশ: ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন তার্কির পররাষ্ট্রমন্ত্রী হ...