...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jun 2026, 12:36 AM

...
চান্দিনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক News Image

সোহেল রানা, চান্দিনা|

কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় উন্মোচিত হলো এক

আন্তঃজেলা ডাকাত দলের পরিচয়| সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ার জেরে স্থানীয়

জনতার হাতে ধরা পড়েছে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত| উত্তেজিত জনতার গণপিটুনির পর তাদের

পুলিশে সোপর্দ করা হয়েছে| তবে ডাকাতির মালামাল ¯^র্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন

লুটের পর অপরাধে ব্যবহৃত ডাকাতদের পিকআপটি ঘটনাস্থলে উপস্থিত কিছু সুযোগসন্ধানী

স্থানীয় যুবকদের বিরুদ্ধে লোকিয়ে রাখার অভিযোগ উঠেছে|

শনিবার (০৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের

কুটু¤^পুর এলাকায় তাদের আটক করে এলাকাবাসী| এদিকে ঘটনার পর ডাকাতদের ব্যবহৃত যে

পিকআপটি স্থানীয় কিছু লোক লুকিয়ে রেখেছিল, পরে দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতায়

সেটি উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে গেছে পুলিশ|

আটককৃতরা হলো- কুমিল্লার বাঙ্গরা থানার টনকি গ্রামের ফরচাঁন মিয়ার ছেলে মো. ফারুক

মিয়া (৩৯), বাহাদুর (২৬), একই থানার কাশিমপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে মনির হোসেন

(২৬), থোল্লা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩০) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ

থানার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মোহন বেপারী (৩৮)|

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৬টার দিকে চান্দিনার কুটু¤^পুর-কালিয়ারচর

সড়কে একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির ওই পিকআপ|

গাড়িটিতে চালকসহ অন্তত ৮ জন ছিল| দুর্ঘটনার পর পিকআপটি কুটু¤^পুর হয়ে ঢাকা-

চট্টগ্রাম মহাসড়কের দিকে পালানোর চেষ্টা করে|

এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক তাৎক্ষণিক মুঠোফোনে কুটু¤^পুর এলাকার বাসিন্দাদের

বিষয়টি জানান| কুটু¤^পুর পৌঁছামাত্রই জনতা পিকআপটির গতিরোধ করে| ধাক্কা দেওয়ার

কারণ জানতে চালকের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয়রা পিকআপের পেছনের মালামাল

দেখতে চাইলে আরোহীরা বাধা দেয়| এতে সন্দেহ আরও তীব্র হয়| পরে ধস্তাধস্তির এক পর্যায়ে

পিকআপের ভেতর থেকে তালা ভাঙার বিশেষ যন্ত্র ‘কাটার’ ও ছেনি উদ্ধার হলে চারদিকে শোরগোল

পড়ে যায়| বেগতিক দেখে পিকআপে থাকা ৩ ডাকাত দৌঁড়ে পালিয়ে গেলেও ৫ জনকে অবরুদ্ধ

করে ফেলে জনতা| এরপর তল্লাশি চালিয়ে ডাকাতির মালামালসহ ৩টি ছেনি, ১টি কাটার এবং

২টি দরজা ভাঙার বিশেষ যন্ত্র উদ্ধার করা হয়| পরিচয় নিশ্চিত হওয়ার পর উত্তেজিত জনতা ডাকাতদের

গণপিটুনি দেয়|

স্থানীয় একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানান, ডাকাত আটকের পর উত্তেজিত জনতার একটি অংশ

তাদের লুণ্ঠিত মালামাল লুটে নেয় এবং ব্যবহৃত পিকআপটি আত্মসাতের উদ্দেশ্যে অন্যত্র লুকিয়ে

ফেলে| পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের পেলেও পিকআপ ও মালামালের সন্ধান পায়নি| তবে

দুপুরের পর পুলিশি তৎপরতা ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের বিশেষ সহযোগিতায় লুকিয়ে রাখা


পিকআপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ| অন্যদিকে লুণ্ঠিত মালামাল উদ্ধারে এখনো অভিযান

চলছে|

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আটককৃতরা

আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য| এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও

দস্যুতার মামলা রয়েছে| এ ঘটনায় চান্দিনা থানায় নতুন মামলা দায়ের করা হচ্ছে| লুকিয়ে রাখা

পিকআপটি স্থানীয় দায়িত্বশীলদের সহযোগিতায় উদ্ধার করে থানায় আনা হয়েছে| বাকি

মালামাল উদ্ধার এবং পলাতক ৩ ডাকাতকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir