প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Jun 2026, 10:59 PM
বিশ্বকাপে মাঠে নামার আগে যা বললেন মেসি
পর্দা উঠতে যাচ্ছ গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ^কাপের| বিশ্বমঞ্চের আসল লড়াই মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাাড়িয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি| কাতার বিশ^কাপে ক্যারিয়ারের একমাত্র অধরা ট্রফিটি উঁচিয়ে ধরার পর অনেকে ভেবেছিলেন, এখানেই তার ক্যারিয়ার শেষ| তবে সব সংশয় উড়িয়ে এবার নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ^কাপট খেলতে প্রস্তুত ৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর| ফুটবলের বিশ^মঞ্চে নামার ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম ওলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মেসি ¯^ীকার করেছেন, কাতার বিশ^কাপের পর ২০২৬ আসরে এত ভালো অবস্থায় পৌঁছানো নিয়ে তার নিজের মনেই বড় ধরণের সংশয় ছিল| কিন্তু এখন তিনি শতভাগ ফিট এবং দারুণ বোধ করছেন| নিজের বর্তমান শারীরিক অবস্থা এবং ষষ্ঠ বিশ^কাপে খেলার অনুভূতি জানাতে গিয়ে লিওনেল মেসি বলেন, ‘কাতারে গত বিশ্বকাপের পর আমি ভেবেছিলাম, বয়স যেভাবে বেড়ে চলেছে তাতে এই (২০২৬) বিশ^কাপে এত ভালো অবস্থায় এসে পৌঁছানো আমার জন্য বেশ কঠিন হবে| কিন্তু এখন আমি সত্যিই দারুণ বোধ করছি| সবকিছু খুব ¯^াভাবিকভাবেই ঘটে গেছে|’ মেসি আরও বলেন, ‘কাতারের পর সবকিছু খুব দ্রুত বদলে গেছে| মাঝের এই সময়টাতে ইন্টার মায়ামির হয়ে খেললেও আমি কখনোই নিজের ওপর চাপ কমানো বা প্রতিদ্বন্দ্বিতা করা বন্ধ করিনি| নিজেকে প্রতিদিন পুশ করেছি| আর সে কারণেই গত এক বছর ধরে জাতীয় দলের প্রায় প্রতিটি ম্যাচে আমি সেরা ছন্দে থাকতে পেরেছি|’ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ^কাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা| তার আগে দলের প্রধান কাণ্ডারির মুখে ‘আই ফিল গুড’(আমি ভালো বোধ করছি) বাণী নিশ্চিতভাবেই কোটি কোটি আলবিসেলেস্তে সমর্থকদের মনে ব্যাক-টু-ব্যাক বিশ^কাপ জয়ের ¯^প্নকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...