প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jun 2026, 12:40 AM
স্বাবলম্বী হওয়ার স্বপ্নে বুক বাঁধছেন হতদরিদ্র ৫০ পরিবার
চান্দিনা প্রতিনিধি।
দারিদ্র্যের অন্ধকার ঘুচিয়ে অর্থনৈতিক মুক্তির নতুন আলো দেখছেন হতদরিদ্র মানুষেরা। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও তেলাপিয়া মাছের পোনা বিতরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিশেষ প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্নে বুক বাঁধছেন ইলিয়টগঞ্জ, পাহাড়পুর ও সাহারপাড় এলাকার অন্তত ৫০টি হতদরিদ্র পরিবার । গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে ব্র্যাকের এই টেকসই ও সময়োপযোগী উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লার দাউদকান্দি উপজেলার কুমিল্লা-১ অঞ্চলের ইলিয়টগঞ্জ ব্র্যাকের অফিসে ইলিয়টগঞ্জ, পাহাড়পুর ও সাহারপাড় শাখার উপকারভোগীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ৩০ জন উপকারভোগীর মাঝে মোট ৩০০টি হাঁসের বাচ্চা, ১০ জনের মাঝে ১২০টি মুরগির বাচ্চা এবং ৯ জন মাছ চাষির মাঝে ৯ হাজার তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়। প্রান্তিক পর্যায়ে প্রতিটি পরিবারকে ১০টি করে হাঁস, ১২টি করে মুরগির বাচ্চা এবং ১ হাজারটি করে মাছের পোনা দেওয়া হয়। আকস্মিক এই সরকারি-বেসরকারি সহায়তা ও উপকরণ পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা।
খামারিদের টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিতরণের পাশাপাশি দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেখানে হাঁস, মুরগি ও মাছের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, আধুনিক খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির নানাবিধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর এরিয়া ম্যানেজার উৎপল বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি)-এর এরিয়া ম্যানেজার ওহিদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীকে কেবল ত্রাণের ওপর নির্ভরশীল না রেখে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে সফল খামারিতে রূপান্তর করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই ধরনের সমন্বিত উদ্যোগ গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মো. ইউসুফ, রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মো. বিল্লালুর রহমান, ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার সাদিকুর রহমান, সহকারি শাখা ব্যবস্থাপক জাহিদুল হাসানসহ ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...