প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2026, 12:13 AM
কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ায় প্রাণের সঞ্চার ফিরেছে যুবদল নেতাদের মাঝে। উজ্জীবিত তৃণমূলের নেতা-কর্মীরাও। যুবদল নেতাদের প্রাণের সংগঠনের নতুন কমিটি ঘোষণায় কুমিল্লার চান্দিনায় আনন্দ মিছিল করেছে চান্দিনা উপজেলা যুবদল।
যুবদল নেতা আবদুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় ওই কমিটিকে স্বাগত জানিয়ে ওই আনন্দ মিছিল বের করে তারা।
রবিবার (১৪ জুন) বিকালে চান্দিনা উপজেলা যুবদলের আয়োজনে পোস্ট অফিসের সামনে থেকে মিছিলটি বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চান্দিনা বাস স্টেশনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন চান্দিনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ।
মিছিল শেষে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সাবেক আহবায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সি, উপজেলা যুবদল সদস্য সচিব মো.শাহজাহান মুন্সি, পৌরযুবদল সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা যুবদল সাবেক যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান খাঁন, উপজেলা যুবদল যুগ্ম আহাবয়ক মো.ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কে.এম জামাল, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ওমর ফারুক মৈশান।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর যুবদল আহবায়ক হাজী মো. নুরুল ইসলাম মুন্সী, যুগ্ম-আহবায়ক আবদুল আলিম সরকার, বজলুর রহমান, মামুন ভুঁইয়া, আবু তাহের টিটু সহ পৌরসভা ও সকল ইউনিয়ন যুবদল সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবদল নেতারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...