...
শিরোনাম
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ⁜ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ ⁜ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ⁜ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম। ⁜ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2026, 12:12 AM

...
দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী News Image

মহিউদ্দিন আকাশ ||
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পরে রোগীর পরিবারের পরামর্শ ও সুবিধার কথা বিবেচনা করে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের সকল ব্যবস্থা গ্রহণ করেন মন্ত্রী। তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম (৭৪)। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বিষয়টি অবগত হয়ে তার দেশে ফেরার উদ্যোগ নেন। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান হেদায়েতুল ইসলাম। সেখানে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকেন। এ সময় তিনি আর্থিক ও শারীরিক নানা সংকটে পড়েন।
পরে ধর্মমন্ত্রী বিষয়টি জানতে পেরে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী।
সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে ধর্মমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হেদায়েতুল ইসলামের খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।
পরবর্তীতে রোগীর পরিবারের সুবিধা ও চিকিৎসা কার্যক্রম সহজ করতে তাকে নিজ এলাকা ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ধর্মমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
হেদায়েতুল ইসলামের পরিবার ধর্মমন্ত্রীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানান, দীর্ঘদিন বিদেশে অসুস্থ অবস্থায় থাকার পর দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা এবং নিয়মিত খোঁজখবর নেওয়ায় তারা আশ্বস্ত হয়েছেন।
এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, “হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর আমি তাকে দেশে ফিরিয়ে এনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করি। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার চিকিৎসা ও সুস্থতার বিষয়টি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। সৌদি সরকারের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে এবং আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...

চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে  জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী  ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
➤ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
➤ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
➤ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
➤ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী
➤ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম।
➤ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir