...
শিরোনাম
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ⁜ কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার ⁜ মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, ⁜ শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে ⁜ আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপির মতবিনিময় ⁜ চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক ⁜ চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক! ⁜ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের ⁜ শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও! ⁜ লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল ⁜ দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ⁜ দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী ⁜ আমরা জুলাই যোদ্ধা'কুমিল্লা শাখার কমিটি গঠন ⁜ নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা ⁜ চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী ⁜ কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2026, 9:13 AM

...
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল News Image

কুবি প্রতিনিধি 


বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

মিছিলে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। তারা প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।


মিছিলে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী শরিফুল আলম বিজয় বলেন, 'আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ব্যর্থতার পরও ঘুরে দাঁড়িয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা দারুণ প্রত্যাবর্তনের নজির স্থাপন করেছে।'

তিনি আরও বলেন, 'আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়; বরং সমন্বিত দলীয় পারফরম্যান্সই তাদের শক্তি। তিনটি বিশ্বকাপ, অসংখ্য শিরোপা এবং মেসি-ম্যারাডোনার মতো কিংবদন্তিদের কারণে তারা ফুটবলের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। আশা করি এবারও তারা ট্রফি জিতবে।'

মার্কেটিং বিভাগের আরেক শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, 'ছোটবেলা থেকেই দেখতাম, আমাদের বাড়ির আশপাশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক। সেখান থেকেই দলটির প্রতি আমার আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাস, ঐতিহ্য এবং লিওনেল মেসির শৈল্পিক খেলা আমাকে আরও বেশি মুগ্ধ করে। আমার কাছে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া। আর এই টিম বন্ডিংয়ের কারণেই আমার বিশ্বাস, আমরা ২০২২ বিশ্বকাপ জিততে পেরেছিলাম।"

লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী সাইফ মাশরাফি বলেন, 'আর্জেন্টিনার ফুটবল এক ধরনের শিল্প। মেসি ও ম্যারাডোনার নান্দনিক ফুটবল বিশ্বজুড়ে কোটি ভক্ত তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। আশা করি এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে।'


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুল...

মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,

মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, আহত দুই চিকিৎসকসহ আহত ১১ কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি য...

শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে

নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...

আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপির মতবিনিময়
আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী...

নিজেস্ব প্রতিবেদককুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই...

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...

ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক
ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণ...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে অভিযান চালিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
➤ কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
➤ মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
➤ শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
➤ আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপির মতবিনিময়
➤ চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক
➤ চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক!
➤ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের
➤ শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
➤ লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল
➤ দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী
➤ দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী
➤ আমরা জুলাই যোদ্ধা'কুমিল্লা শাখার কমিটি গঠন
➤ নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা
➤ চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী
➤ কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir