প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:20 AM
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা নগরী, জলজটে চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতায় তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা| সোমবার সন্ধ্যার আগে শুরু হওয়া প্রবল বর্ষণে নগরজুড়ে সৃষ্টি হয় জলজট ও তীব্র যানজট, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ|
কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মাত্র এক ঘণ্টায় ৯১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| এতে নগরীর জিলা স্কুল সড়ক, চকবাজার, ডিসি রোড, রেসকোর্স, ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, টমসনব্রীজ, কান্দিরপাড়, সালাউদ্দিন মোড়, মুরাদপুর, পুলিশ লাইন, নজরুল এভিনিউ, মহিলা কলেজ সড়ক এবং চর্থা এলাকাসহ অধিকাংশ সড়ক পানির নিচে চলে যায়|
সালাউদ্দিন মোড় এলাকায় লাকসামমুখী সড়কে এক পথচারী ফুটপাত ধরে চলার সময় পানিতে ঢেকে থাকা ড্রেনে পড়ে যান| পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন| চর্থা এলাকার বাসিন্দা আবদুস সোবহান বলেন, “এত অল্প সময়ে এত বেশি পানি জমতে দেখিনি| বিষয়টি সত্যিই অবাক করার মতো|”
হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ভোগান্তিতে পড়েন উৎপল বড়ুয়া| তিনি বলেন, “সড়কে এত পানি আগে কখনও দেখিনি| যানবাহন না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে|
বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পরিবহন চালকরাও| সিএনজি চালক আক্তার হোসেন জানান, “কমপক্ষে ৫০ থেকে ৬০টি সিএনজিচালিত অটোরিকশা পানিতে বন্ধ হয়ে গেছে| অনেক মোটরসাইকেল আরোহীকেও বাইক ঠেলে নিয়ে যেতে দেখেছি|
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে আমরা কাজ করছি| বৃষ্টি থামার প্রায় এক ঘণ্টার মধ্যেই বেশিরভাগ স্থানের পানি নেমে গেছে| ভবিষ্যতে যাতে সড়ক ও বাসাবাড়িতে বৃষ্টির পানি না জমে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...