প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:23 AM
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন -ডিসি ব্রাহ্মণবাড়িয়া
নেপাল চন্দ্র সাহা, কসবা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
গতকাল সোমবার (১৫ জুন) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ|
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ ফেরদৌস আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির ও অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা|
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, কসবা টি. আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন এবং যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা|
এ সময় জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমšি^ত উদ্যোগ প্রয়োজন| বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে| একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাই করে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি|
তিনি আরও বলেন, একটি নিরাপদ, সচেতন ও উন্নত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে|
সভা শেষে জেলা প্রশাসক সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেন| এছাড়া উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন, কৃষি উপকরণ ও ওয়াটার পিউরিফায়ার বিতরণ করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...