প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:21 AM
উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে গণপূর্তমন্ত্রীর মতবিনিময়
সংবাদ বিজ্ঞপ্তি
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দপ্তরে আজ কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ ও বরিশালের নবগঠিত পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (এমপি)|
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, টেকসই নগরায়ণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়|
এসময় মন্ত্রী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন| সভায় জানানো হয়, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে আধুনিক, বাসযোগ্য ও স্মার্ট নগর গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...