...
শিরোনাম
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ ⁜ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার ⁜ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩ ⁜ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত ⁜ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ⁜ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী! ⁜ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Jun 2026, 8:42 AM

...
আইভরি কোস্টের হৃদয় ভেঙে জার্মানির জয় News Image

শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকলেও, জার্মানির চোখে চোখ রেখে লড়াই করল আইভরি কোস্ট। চমক জাগিয়ে এগিয়ে গেল তারা। এমনকি জাগাল জয়ের সম্ভাবনাও। তবে বদলি নেমে সব হিসাব পাল্টে দিলেন ডেনিস উন্দাভ। তার জোড়া গোলে, ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে উঠল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টরন্টো স্টেডিয়ামে শনিবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া প্রথম ম্যাচে বদলি নেমে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন উন্দাভ। এবার দুই গোল করে তিনিই মূল নায়ক।

প্রথমার্ধে ফঁক কেসিয়ের গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধে বদলি নামার আট মিনিটের মধ্যেই সমতা টানেন উন্দাভ। ৯৪তম মিনিটে আরেকটি গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০০৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতল জার্মানি। ২০১৪ সালে চতুর্থ শিরোপা জয়ের পর, নকআউট পর্বে উঠল তারা প্রথমবার। গত দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আইভরি কোস্ট। একুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করা আফ্রিকার দলটির নকআউটে যাওয়ার সম্ভাবনা টিকে আছে ভালোভাবেই। এক ম্যাচ করে খেলা একুয়েডর ও কুরাসাও এখনও পয়েন্ট পায়নি।

ম্যাচে প্রায় ৬০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। আইভরি কোস্টের ৯ শটের দুটি লক্ষ্যে ছিল।

ঘড়ির কাঁটা ৩০ সেকেন্ড না পেরোতেই বক্সের ভেতর থেকে আচমকা জোরাল শট নেন কাই হাভার্টজ। প্রথম ম্যাচে জোড়া গোল করা তারকার এই প্রচেষ্টা উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

দশম মিনিটে প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে জার্মানি। জসুয়া কিমিখের ক্রসে বক্সে অনেকটাই লাফিয়ে হাভার্টজের হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

অষ্টাদশ মিনিটে আরেকটি সুযোগ পায় জার্মানরা। বক্সের বাইরে থেকে জামাল মুসিয়ালার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

চার মিনিট পর ফিলিক্স মেচার জোরাল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়। ওই কর্নারে লাফিয়ে হেডের চেষ্টা করেন আলেকসান্দার পাভলোভিচ, একই সঙ্গে বল ধরার চেষ্টায় লাফিয়ে ওঠা গোলরক্ষক ফোফানার হাতে লেগে জালে জড়ায়। তবে গোল মেলেনি, ফাউল ধরেন রেফারি।

৩০তম মিনিটে জার্মানিকে চমকে দিয়ে তাদের জালে বল পাঠায় আইভরি কোস্ট। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে পাস দেন ইয়ান ডিওমান্ডে। প্রথম ম্যাচের গোলদাতা আমাদ জিয়ালোর শট জার্মান ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন দারুণভাবে আটকে দেওয়ার পর, জালে পাঠান সাবেক বার্সেলোনা মিডফিল্ডার কেসিয়ে।

জাতীয় দলের হয়ে তার গোল হলো ১৬টি, বিশ্বকাপে প্রথম।

বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে কেসিয়ের (২৯ বছর ১৮৩ দিন) চেয়ে বেশি বয়সে গোল করেছেন শুধু দিদিয়ের দ্রগবা (২০১০ সালে ৩২ বছর ১০১ দিন বয়সে)।

৪০তম মিনিটে আরেকবার আইভরি কোস্টের জালে বল পাঠিয়ে গোল পায়নি জার্মানি। বিল্ডআপের সময় ইমানুয়েলকে ফাউল করেছিলেন মুসিয়ালা। বাঁশি বাজাতে একটু দেরি করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ শাণাতে থাকে। চাপ বাড়ায় জার্মানি। ৬৮তম মিনিটে স্বস্তি ফেরে জার্মান শিবিরে। নাদিম আমিরির ক্রসে বক্সে ভলিতে সমতা টানেন ৬০তম মিনিটে মুসিয়ালার বদলি নামা উন্দাভ।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে দারুণ সুযোগ পায় আইভরি কোস্ট। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সের অন্য পাশে নিখুঁত পাস দেন নিকোলাস পেপে। কিন্তু প্রথম স্পর্শে শট না নিয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে গড়বড় করে ফেলেন সিমোঁ আদিঙ্গা। বিপদমুক্ত করে জার্মানি।

ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উন্দাভের দ্বিতীয় গোলে উল্লাসে মাতে জার্মানি আর হৃদয় ভাঙে আইভরি কোস্টের। মেচার পাস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান তিনি।

গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ২টায় একুয়েডরের বিপক্ষে খেলবে জার্মানি, একই সময়ে কুরাসাওয়ের মুখোমুখি হবে আইভরি কোস্ট।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
➤ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
➤ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
➤ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
➤ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
➤ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী!
➤ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir