প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Jun 2026, 8:45 AM
৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস
দারুণ সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে বারবার ভীতি ছড়াল সুইডেন, যদিও আগের ম্যাচের মতো ফিনিশিংয়ে কার্যকর হতে পারল না তারা। অন্যদিকে, দুই অর্ধের শুরুতে দুইবার করে জালে বল পাঠিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণ নিল নেদারল্যান্ডস। তাই ম্যাচে রোমাঞ্চ ছড়ালেও, ফল নিয়ে তেমন কোনো নাটকীয়তা হলো না।
হিউস্টনের দর্শকে ভরা স্টেডিয়ামে দুটি করে গোল করলেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। শনিবারের ম্যাচটি ৫-১ গোলে জিতে, ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে রইল রোনাল্ড কুমানের দল। তাদের আরেক গোলদাতা সামারভিল।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন।
১ পয়েন্ট নিয়ে তিনে জাপান, তিউনিসিয়ার এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। এই দুই দল অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।
পজেশন রাখায় দুই দলই ছিল সমানে-সমান। আক্রমণ যদিও বেশি করে সুইডেন, গোলে শটও তারা নেয় বেশি। কিন্তু তাদের ব্যর্থতার ভিড়ে আসল কাজটা করেছে নেদারল্যান্ডস।
গোলের জন্য ১৬ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে সুইডেন। আর সবশেষ ২০১০ বিশ্বকাপের রানার্সআপরা ১০ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...