...
শিরোনাম
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন ⁜ ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান ⁜ তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য ⁜ নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ ⁜ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ ⁜ দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন ⁜ কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, গ্রেফতার ১ ⁜ হোমনায় বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্রধারী যুবকের পরিচয় শনাক্ত ⁜ তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কুমিল্লায় আলোচনা সভা ⁜ কুমিল্লা সদর দক্ষিণে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ⁜ বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট ⁜ দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল ⁜ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ⁜ অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ⁜ মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : ডা.তাহের এমপি ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১ ⁜ কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটের মৌখিক পরীক্ষা ২৫ জুন ⁜ সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল ⁜ অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন ⁜ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ল জাপান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2026, 12:53 AM

...
বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট News Image

কাজী খোরশেদ আলম
কুমিল্লা-মীরপুর এম এ গণি সড়কে যানজট যেন চিরাচরিত একটি চিত্র। সড়কটির উপর কয়েকটি বাজার থাকায় এবং ঐ বাজারগুলোকে কেন্দ্র করে যানজট লেগেই থাকে। বিশেষ করে সড়কের দুই পাশে এলোপাথারি ব্যাটারী চালিত অটোরিকশা ও গ্যাস চালিত অটোরিকশার পাকিংয়ের কারণে যানজটের উৎপত্তি হয়।
কুমিল্লা থেকে বুড়িচং উপজেলায় প্রবেশ পথে রয়েছে ভরাসার বাজার। এই বাজারের মধ্যেই এম এ গনি সড়কের সাথে সংযুক্ত হয়েছে পয়াত থেকে আসা একটি ছোট সড়ক এবং ষোলনল  ও পূর্বহুড়া থেকে আসা আরো একটি ছোট সড়ক। এই বাজারের মূল সড়কের উপর রয়েছে ৪টি স্ট্যান্ড। ভরাসার থেকে কুমিল্লা, ভরাসার থেকে বুড়িচংগামী গ্যাস চালিত অটোরিকশা স্ট্যান্ড। ভরাসার থেকে কাহেতরা, ষোলনল, পুর্বহুড়া, কামারখাড়া এবং ভরাসার থেকে পয়াত ও বলেশ্বরগামী ব্যাটারী চালিত অটোরিকশা স্ট্যান্ড। তাছাড়া ভরাসার থেকে মহিষমাড়া ও খাড়াতাইয়া গাজীপুরগামী কিছু ব্যাটারী চালিত অটোরিকশা রয়েছে। এই অটোরিকশাগুলো এম এ গণি সড়কের দুই পাশে এমন ভাবে রাখে মাঝখান দিয়ে দুটি গাড়ী স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না; যার ফলে এখানে যানজট লেগেই থাকে। তারপর বুড়িচং বাজার। এখানের চিত্র আরো ভয়াবহ। এই বাজারে রয়েছে ১৭ টি ব্যাটারী চালিত ও গ্যাস চালিত অটোরিকশা স্ট্যান্ড। তার মধ্যে বুড়িচং থেকে কুমিল্লা, বুড়িচং থেকে গোবিন্দপুর ও পোষ্ট অফিস, বুড়িচং থেকে ভরাসার বাজার, বুড়িচং থেকে কালীকাপুর, বুড়িচং থেকে পীরযাত্রাপুর, বুড়িচং থেকে রাজাপুর ও শংকুচাইল, বুড়িচং থেকে ব্রাহ্মণপাড়া, বুড়িচং থেকে সাদকপুর গ্যাস চালিত অটোরিকশা স্ট্যান্ড। বুড়িচং থেকে হরিপুর ও যদুপুর, বুড়িচং থেকে বাকশীমুল, বুড়িচং থেকে উত্তর হরিপুর, বুড়িচং থেকে জরুইন, বুড়িচং থেকে বিজয়পাড়া ও পূর্ণমতি, বুড়িচং থেকে জগতপুর, বুড়িচং থেকে আরাগ আনন্দপুর, বুড়িচং থেকে শিবরামপুর ও গোসাইপুর, বুড়িচং থেকে শিকারপুর ও নানুয়ার বাজার, বুড়িচং থেকে খাড়াতাইয়া নতুন বাজার ব্যাটারী চালিত অটোরিকশা স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলোর বেশির ভাগের অবস্থান কুমিল্লা মীরপুর এম এ গণি সড়কের দুই পাশে। তাছাড়া স্ট্যান্ডগুলোতে চালকরা এলোমেলো ভাবে গাড়ী পারকিং করার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অপর দিকে সাহেবাবাদ বাজার অংশে সড়কের উপর সব্জিবাজার ও মসলার বাজার থাকায় বড়গাড়ী আসলেই যানজটের সৃষ্টি হয় এবং বাজারে প্রবেশ কারার মোড়ে রয়েছে একটি ব্যাটারী চালিত অটোরিকশা স্ট্যান্ড।  তাই মোড়টিতে সব সময়ই যানজট লেগে থাকে। ব্রাহ্মণপাড়া সদর বাজারে রয়েছে অনেকগুলো স্ট্যান্ড।  এছাড়া সড়কের ঢালাই কাজ চলমান থাকা যানজটের সৃষ্টি হচ্ছে চালকদের এলোমেলো গাড়ী চালানোর কারণে।  নাঈঘর সড়কের মাথায় কিছু ভ্যামান দোকানপাট বসা এবং ব্যাটারী চালিত অটোরিকশা থাকায় এখানে যানজট সৃষ্টি হয় সব সময়। উপজেলা পরিষদের মাথায় দুলালপুর, গোপালনগর ও বেজুরাগামী অটোরিকশা স্ট্যান্ডে এলোমেলো পারকিং করার ফলে সাধারণ মানুষ চলাচলে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়। বড়ধুশিয়া ও চান্দলা বাজারে সড়কের দুই পাশে এলোমেলো ভাবে অটোরিকশা পারকিং করার ফলেও যানজটের সৃ্ষ্টি হয়। এতে এই সড়কে চলাচলকারীদের দূর্ভোগের সীমা থাকে না।  অদক্ষ ও অপ্রাপ্ত বয়সের চালকরা সড়কের নিয়ম নীতি না জানার ফলে বেপরোয়া গাড়ী চালায় এবং এলোমেলো ভাবে পারকিং করে। এই সড়কের যানজটমুক্ত করতে হলে অপ্রাপ্ত বয়ষ্ক ও অদক্ষ চালকদেরকে আইনের আওতায় আনতে হবে অথবা তাদেরকে সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে দক্ষক করে তোলতে হবে। এছাড়া সকল চালক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুরাদনগরের  বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...

​বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...

ধর্ষণ মামলায়  রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান

কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...

তিতাসে গোমতীতে গোসল করতে  গিয়ে শিশু  শিক্ষার্থীর মৃতু‌‌্য
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...

নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার...

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষ...

‎কুবি প্রতিনিধি‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উ...

দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে    ভুক্তভোগীদের মানববন্ধন
দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারদেবিদ্বারে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের পেছনে বসবাসরত ৮টি পরিবারের চলাচলের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন
➤ ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
➤ তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য
➤ নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
➤ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
➤ দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
➤ কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, গ্রেফতার ১
➤ হোমনায় বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্রধারী যুবকের পরিচয় শনাক্ত
➤ তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কুমিল্লায় আলোচনা সভা
➤ কুমিল্লা সদর দক্ষিণে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
➤ বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট
➤ দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল
➤ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
➤ অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
➤ মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : ডা.তাহের এমপি
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১
➤ কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটের মৌখিক পরীক্ষা ২৫ জুন
➤ সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল
➤ অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন
➤ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ল জাপান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir