প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2026, 12:58 AM
নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ না পেয়ে চুরির মামলার মিথ্যা চূড়ান্ত রিপোর্ট (ফাইনাল রিপোর্ট) আদালতে জমা দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (২১ জুন) কুমিল্লা প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ভুক্তভোগী বাদী মো. আবুল কাশেম গাফুরী।
লিখিত অভিযোগে বাদী জানান, গত বছরের ২০ জুলাই নাঙ্গলকোট উপজেলার চারিজানিয়া গ্রামের বাড়ির বসত ঘর থেকে ৯ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ অর্থ লক্ষািধিক টাকা চুরির ঘটনায় দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২০)। মামলার তদন্তভার দেওয়া হয় নাঙ্গলকোট থানার এসআই নাসরুল্লাহ রুবেলকে।
তিনি অভিযোগ করেন, তদন্তভার নেওয়ার পর থেকে ওই পুলিশ কর্মকর্তা একদিনের জন্যও ঘটনাস্থল পরিদর্শন করেননি এবং মামলার কোনো সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করেননি।
বাদী আবুল কাশেম গাফুরী আরও অভিযোগ করেন, মামলার অগ্রগতি নিয়ে কথা বলতে গেলে তদন্তকারী কর্মকর্তা বারবার সময়ক্ষেপণ করেন এবং মামলাটি পক্ষে দেওয়ার কথা বলে তাঁর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে কালক্ষেপণ করায় গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে এসআই নাসরুল্লাহ রুবেল বাদীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি লিখেন, 'আসসালামুআলাইকুম ভাই, আপনার মামলার রিপোর্ট পাঠানো হয়েছে কিন্তু সরি মামলা আপনার পক্ষে প্রমাণ করতে পারলাম না। আপনি চাইলে নারাজি দিয়েন।'
সংবাদ সম্মেলনে বাদী গাফুরি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, একজন তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে, সাক্ষীদের বক্তব্য না নিয়ে এবং বাদীর জবানবন্দি ছাড়া কীভাবে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারেন? তিনি দাবি করেন, বিবাদী পক্ষ দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসআই রুবেল এই মিথ্যা ও বানোয়াট রিপোর্ট দাখিল করেছেন। এর ফলে তিনি আদালতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
ঘুষ দাবি ও তদন্ত না করে ফাইনাল রিপোর্ট দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসরুল্লাহ রুবেল বলেন, আমার বিরুদ্ধে আনীত ঘুষের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলার তদন্তের স্বার্থে যা যা করণীয়, সব আইন মেনেই আদালতে ফাইনাল রিপোর্ট পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত আবেদনও করেছেন চারিজানিয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আবুল কাশেম গাফুরী। তিনি এই বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...