প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:46 AM
জুলাই গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা - চাঁদপুরে সারজিস
কাজী নজরুল ইসলাম
‘বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ সরকার যেন অন্য কিছু চিন্তা না করে, জুলাই গণহত্যার জন্য দায়ী খুনি শেখ হাসিনা ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। গতকাল বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে, তা আমরা চাই না। খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে প্রত্যেক সেক্টরকে শূন্য করে দিয়েছে। এগুলো তদন্ত করে বের করতে হবে। এ সময় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মাহবুব আলম, সামান্তা শারমিন, মোহাম্মদ মিরাজ মিয়া, এনসিপির যুব শক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। চাঁদপুরে ওই দিন কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে ঢাকার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সার্কিট হাউস প্রাঙ্গণ হতে বাসস্ট্যান্ড পর্যন্ত শোক র্যালি করে নেতাকর্মীরা। সেখানে পথসভা শেষে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন এবং সবশেষ শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে তারা চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...