...
শিরোনাম
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2026, 1:29 AM

...
ইথানকে গুলির ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৩ গ্রেপ্তার News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা।।

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য জানান।


গ্রেপ্তাররা হলেন— আসিফ (২৬), আশিক (৩৫) ও ইমন (১৯)। তারা সবাই কাঁটাবিল এলাকার বাসিন্দা। ওসি জানান, ইথানের বাবা ইউনুস মিয়ার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল ও আজ তাদের আটক করা হয়। পরে আদালতে পাঠানো হবে।


পুলিশ জানায়, এর আগে একই মামলায় শ্রাবণ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শ্রাবণ 'সব্বির গ্রুপ'-এর সদস্য, আর নতুন করে গ্রেপ্তার হওয়া তিনজন 'অপু গ্রুপ'-এর সদস্য। এই দুই গ্রুপের সংঘর্ষের জেরেই ইথান গুলিবিদ্ধ হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাতে কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসা নিয়ে অপু গ্রুপ ও সব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে পরদিন সকালে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাঁটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী মানববন্ধন করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হন।
বর্তমানে ইথান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তার ফুসফুসে গুলি লেগেছে। টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। ইথানের বাবা ইউনুস মিয়া নগরীর সিটি পার্কে একটি রাইডের কর্মচারী।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা

আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...

কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...

কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...

হোমনায় নিখোঁজের ৫ দিন পর  নদী থেকে মহিলার  লাশ উদ্ধার
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার

মো. আবুল বাসার সরকার              কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...

শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট

মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...

শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান

নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir