...
শিরোনাম
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ ⁜ নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে ⁜ ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি ⁜ ৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য ⁜ কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ২ ⁜ বাঞ্ছারামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বৃক্ষের চারা ও সার বিতরণ ⁜ বুড়িচং প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো ⁜ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ১৭০০ ছাড়াল ⁜ বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ⁜ অভিভাবক সমাবেশ ⁜ শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া ⁜ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ ⁜ ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ অবশেষে ফরিদগঞ্জের ডিজিএম সাইফুল আলম এর বদলি ⁜ বরুড়া পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ⁜ চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক সিয়াম নিহত ঘাতক কিশোরী প্রেমিকাসহ আটক ২ ⁜ চাঁদপুরে মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ⁜ কুবিতে ৪০২ শিক্ষার্থীর মাঝে ৩১ লাখ টাকার স্কলারশিপ বিতরণ ⁜ ইথানকে গুলির ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৩ গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2026, 10:16 AM

...
৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য News Image

কুবি প্রতিনিধি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে এক হাজার ৫২১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডারে এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। এ ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে শিক্ষা ক্যাডারে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাপ্পু সরকার এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন বৃষ্টি। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি দাস।

পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী নিহাল হাসনাইন। সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন একই শিক্ষাবর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আসগর আলী শামীম। এছাড়া বাংলাদেশ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শান্ত।


শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শারমিন বৃষ্টি বলেন, '৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হতে পেরে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এই অর্জনের পেছনে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অবদান অপরিসীম। ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান এবং সবার কাছে দোয়া কামনা করেন।'

সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আসগর আলী শামীম বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে ৪৪তম বিসিএস নন-ক্যাডারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) পদেও সুপারিশপ্রাপ্ত হন। তিনি বলেন, শুরু থেকেই তিনি তথাকথিত মেধাবী শিক্ষার্থী ছিলেন না। তবে ধৈর্য, অধ্যবসায় এবং কৌশলগত প্রস্তুতির মাধ্যমেই এ সাফল্য অর্জন করেছেন।

তিনি আরও বলেন, এই অর্জনের পেছনে বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও অনুপ্রেরণা সবচেয়ে বড় শক্তি ছিল। কর্মজীবনে দেশের উচ্চশিক্ষার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার কাছে দোয়া কামনা করেন।


শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী পাপ্পু সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর লক্ষ্য ছিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করা। ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সামাজিক মর্যাদা ও আত্মতৃপ্তি অর্জনের পাশাপাশি পরিবারের স্বপ্ন পূরণ এবং জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষা খাতকে আরও শক্তিশালী করার সুযোগ পাওয়াই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

নতুন অর্থবছরের (২০২৬-২৭) প্রথমার্ধের জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবে কেন্...

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্...

নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে রীতিমতো...

১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি
১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্ব...

কুবি প্রতিনিধি২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে প্রথম পুলিশি হামলার শিকার হওয়া কুমিল্ল...

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ২
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক...

বাঞ্ছারামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বৃক্ষের চারা ও সার বিতরণ
বাঞ্ছারামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকদের মাঝে বিনাম...

সালমা আহমেদ, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০২৫-২৬ অর্...

বুড়িচং প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
বুড়িচং প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং প্রেসক্লাব-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে প্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
➤ নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
➤ ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি
➤ ৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য
➤ কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ২
➤ বাঞ্ছারামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বৃক্ষের চারা ও সার বিতরণ
➤ বুড়িচং প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
➤ ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
➤ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ১৭০০ ছাড়াল
➤ বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
➤ অভিভাবক সমাবেশ
➤ শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
➤ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ
➤ ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ অবশেষে ফরিদগঞ্জের ডিজিএম সাইফুল আলম এর বদলি
➤ বরুড়া পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা
➤ চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক সিয়াম নিহত ঘাতক কিশোরী প্রেমিকাসহ আটক ২
➤ চাঁদপুরে মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
➤ কুবিতে ৪০২ শিক্ষার্থীর মাঝে ৩১ লাখ টাকার স্কলারশিপ বিতরণ
➤ ইথানকে গুলির ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৩ গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir