প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 30 Jun 2026, 10:24 AM
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছে প্যারাগুয়ে। অতিরিক্ত সময় শেষেও খেলা ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। আর সেখানেই বাজিমাত করে প্যারাগুয়ে।
খেলার শুরুটা জার্মানির জন্য মোটেও ভালো ছিল না। প্রথমার্ধের ৪২ মিনিটে জুলিও এনসিসোর দারুণ এক হেডে ১-০ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জার্মানরা। বিরতির আট মিনিট পরই গোল করে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ।
এরপর কর্নার থেকে জার্মানি একটি গোল করেছিল। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষককে ফাউল করায় ‘ভিএআর’ রিভিউয়ের পর গোলটি বাতিল হয়ে যায়। অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে জার্মানির হয়ে প্রথম শটটিই মিস করেন হাভার্টজ। ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপে পেনাল্টিতে হারল জার্মানি।
টুর্নামেন্টের শুরুতে ফিফা র্যাঙ্কিংয়ে জার্মানি ছিল ১০ নম্বরে। অন্যদিকে প্যারাগুয়ের অবস্থান ছিল ৪১-এ। তাই এই হারকে বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম বড় অঘটন বলা হচ্ছে। এর আগে ১৯৯৪ সালে জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছিল বুলগেরিয়া। তবে প্যারাগুয়ের এই জয় যেন সেই ইতিহাসকেও ছাপিয়ে গেল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...