প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jul 2026, 12:20 AM
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ| আটককৃতরা হলো: ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) ও চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো: শাহআলম (৪৫)| বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক উদ্দিন আকাশ| থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর আলীম মাদরাসার সামনে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে মো. রমজান আলীকে আটক করে তল্লাশি কারা হয়| এ সময় ওই কাভার্ডভ্যান থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়| এছাড়াও থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে গত মঙ্গলবার দিবাগত রাত ৭.৩০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাবুলের হোটেলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ| এ সময় ২০ কেজি গাঁজাসহ মো. আবুল
হোসেন ও মো: শাহ আলমকে আটক করে পুলিশ| চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু হাম্মদ আরিফ হোছাইন
জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মহাসড়কে একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চৌদ্দগ্রাম থানা পুলিশ| এ সময় পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ মোট তিন মাদক কারবারিকে আটক করে এবং একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাক জব্দ করা হয়| এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক দুইটি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে| মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...