...
শিরোনাম
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ⁜ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময় ⁜ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা ⁜ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jul 2026, 12:29 AM

...
ব্রাহ্মণপাড়ার অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে তিন ল্যাপটপ চুরি News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে তিনটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে স্থানীয়দের একটি অংশ বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীর দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন এবং ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছেন। যদিও এ অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর মালপাড়া ইউনিয়নের ৫০ নম্বর অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৭ জুন বিকেল সাড়ে ৪টার পর থেকে ২৮ জুন ভোর সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময়ে এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, ২৭ জুন বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শেষে অফিস সহকারী মো. শাখাওয়াত হোসেন অফিস কক্ষ তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন ভোরে বিদ্যালয়ের মাঠে এসে তিনি প্রধান ফটকের তালা ভাঙা ও ফটক খোলা দেখতে পান। পরে অফিস কক্ষের ডান পাশের দরজার তালা ও হ্যাসবোল্ট ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ নুরুননাহার ফেরদৌসকে জানান।
খবর পেয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক অফিস কক্ষে প্রবেশ করে দেখেন, তাঁর ব্যবহৃত আলমারির তালা ভেঙে সেখানে রাখা ডেল কোম্পানির দুটি ও ওয়ালটন কোম্পানির একটি—মোট তিনটি ল্যাপটপ চুরি হয়ে গেছে। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। কোনো সমাধান না পেয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজালাল ভূঁইয়া ব্রাহ্মণপাড়া থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী শাখাওয়াত হোসেন ভূঁইয়ার দায়িত্বে গাফিলতির কারণেই এ চুরির ঘটনা ঘটেছে। তাঁদের কেউ কেউ ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততারও সন্দেহ প্রকাশ করেছেন। স্থানীয়দের ভাষ্য, তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হতে পারে। তবে এসব অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী শাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, ‘ঘটনার রাতে আমি বিদ্যালয়ে ছিলাম না। রাতের কোনো এক সময় কে বা কারা অফিস কক্ষ ও আলমারির তালা ভেঙে ল্যাপটপসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। সকালে এসে দরজা খোলা ও তালা ভাঙা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে বিষয়টি জানাই।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ নুরুননাহার ফেরদৌস বলেন, ‘খবর পেয়ে সকাল ৭টার দিকে বিদ্যালয়ে পৌঁছে পরিচালনা কমিটির সভাপতি, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
নৈশপ্রহরীর দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘শাখাওয়াত হোসেনের বাড়ি বিদ্যালয়ের পাশেই হওয়ায় তিনি প্রায়ই রাতে বিদ্যালয়ে থাকেন না। আমি যতটুকু জেনেছি, ঘটনার রাতেও তিনি বিদ্যালয়ে ছিলেন না। এ সুযোগেই দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, যেসব বিদ্যালয়ে দপ্তরি রয়েছেন, তাঁদের রাতে বিদ্যালয়ে অবস্থান করে বিদ্যালয় ও এর সরকারি মালামাল পাহারা দেওয়া এবং সংরক্ষণের নির্দেশনা রয়েছে। আর যেসব বিদ্যালয়ে দপ্তরি নেই, সেসব বিদ্যালয়ের সরকারি মালামাল প্রধান শিক্ষকের হেফাজতে রাখতে হবে। প্রধান শিক্ষকের বাসা বিদ্যালয় থেকে দূরে হলে, বিদ্যালয়ের নিকটবর্তী যে শিক্ষকের বাসা রয়েছে, তাঁর হেফাজতে মালামাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কারও গাফিলতির কারণে সরকারি সম্পদ চুরির কোনো সুযোগ নেই। যদি দায়িত্বে অবহেলার কারণে বিদ্যালয়ের সরকারি মালামাল চুরি হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজস্ব অর্থায়নে সেই ক্ষতি পূরণ করে প্রয়োজনীয় মালামাল কিনে দিতে হবে।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগটি গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...

৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...

আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...

হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু  সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...

তিতাসে পুলিশের উদ্যোগে  মাদকবিরোধী সমাবেশ
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...

দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫

মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
➤ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
➤ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময়
➤ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir