প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:39 AM
বিচার,সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে
ফয়সল আহমেদ খান
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে চলমান অস্থিরতার কারণে রাজনীতির আকাশে আবার মেঘ আসছে বলে মনে হচ্ছে, যা নির্বাচন হওয়া নিয়ে একধরনের আশঙ্কা সৃষ্টি করছে। বৃহস্পতিবার বিকেলে জুলাই গণহত্যার শিকার শহীদ ও মাইলস্টোন ট্রাজেডি তে নিহতদের স্মরণে দোয়া,উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও মৌন মিছিল শেষে বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে যেয়ে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। এটা একসঙ্গে চলে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ ঘটাবে। এটা এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। কাজেই যেকোনো ধরনের তৎপরতা যদি বিচার, সংস্কার ও নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে, তা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধেই যায়। কাজেই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। তিনি বলেন, সরকারের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করার মধ্য দিয়ে সরকারকে নিরপেক্ষতা দৃশ্যমান করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাখেন উপজেলার সমন্বয়ক শামিম শিবলী, নারী সংহতি আন্দোলনের নেত্রী আকলিমা আক্তার আঁখি, সাব মিয়া,শাহিন কাদির, পারুল আক্তার, জালাল আহমেদ,রেজন মোল্লা প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...