...
শিরোনাম
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি ⁜ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ ⁜ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে ⁜ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা ⁜ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ ⁜ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ। ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন ⁜ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক ⁜ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার! ⁜ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি ⁜ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক ⁜ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:54 AM

...
সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে এগিয়ে যাবো আমরা: নাহিদ News Image

এফএনএস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে সামনে এগিয়ে যাবো আমরা। তবে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ এলাকায় জুলাই পদযাত্রার পথসভায় এ কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মাথা নত করে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছিল। ব্রাহ্মণবাড়িয়ার সাহসী সন্তানরা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ফ্যাসিবাদবিরোধী সব আন্দোলনেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রক্ত দিয়েছে, লড়াই করেছে সাহসিকতার সঙ্গে। আমরা জানি শুধু জুলাই-আগস্ট আন্দোলনেই নয়, এই গণঅভ্যুত্থানের আগে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের অনেক ভাই সে সময় শহীদ হয়েছিলেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সব শহীদের রুহের মাগফিরাত কামনা করি। ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ সব সময় ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছে, লড়াই করেছে। আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানের সময় আমাদের আলেম ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়ার সাহসী নারীরা, তরুণীরা দেশের জন্য লড়াই করেছেন। আমরা বিশ্বাস করি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মাথা নত করে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সেই সাহস সব সময় ধরে রাখবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে সব সময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়া। কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বারবার আন্দোলন তৈরি হয়, এই কারণে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য- সবকিছুর উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল। দেশের প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের জেলা অথচ সেখানে আবাসিক বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। আমরা রাষ্ট্রের সব জায়গায় সুষম বণ্টন নিশ্চিত করতে চাই। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আতাউল্লাহ প্রমুখ। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং ২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক করেন এসসিপির নেতারা। দুপুর পৌনে ১২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। এ সময় দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে

অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...

মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...

উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে

আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...

নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...

আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত একাধিক
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...

​মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
➤ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
➤ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
➤ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
➤ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
➤ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ।
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
➤ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক
➤ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার!
➤ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
➤ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
➤ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir