...
শিরোনাম
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি ⁜ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ ⁜ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে ⁜ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা ⁜ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ ⁜ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ। ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন ⁜ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক ⁜ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার! ⁜ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি ⁜ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক ⁜ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 11:14 AM

...
মুরাদনগরে খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলো গিয়াস, আহত আরো ১৫ News Image

বেলাল উদ্দিন আহাম্মদ

কুমিল্লার মুরাদনগরে খেলা দেখতে এসে মাঠের পাশে দাঁড়ানো অবস্থায় মুরাদনগর-ঢাকা বাস সার্ভিসের একটি বাসের চাপায় লাশ হয়ে বাড়ি ফিরলো গিয়াস উদ্দিন (৪৫)। এসময় আরো ১৫ জন আহত হয়। নিহতের পরিবারের মাঝে চলছে শোকের মাতম। মৃত গিয়াস উদ্দিন উপজেলার জাহাপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। এ ঘটনায় প্রশাসন ও বিএনপি নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়।

শনিবার বিকালে উপজেলা সদরের মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর ড্রাগন ফুটবল একাডেমী আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে সাড়ে ৫টার সময় খেলার মাঠ সংলগ্ন পূর্ব পাশে টাকা থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো-গ-১১-১৪১৫) খেলার দর্শকদের চাপা দিলে গিয়াস উদ্দিনসহ আরো প্রায় ১৫ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে নেয়া হয়।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায়  গিয়াস উদ্দিন মারা যায়। গুরুতর আহত উপজেলার পরমতলা গ্রামের গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের শাহজালাল (৪৫), দড়িকান্দি গ্রামের সাইদুল (৩০), মুরাদনগর সদরের হৃতিক বর্মন (২০) ও কামারচর গ্রামের দুধমিয়া (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ হতাহতের ঘটনায় দায় কার?

এ হতাহতের ঘটনায় উপজেলা প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন ও যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, ড্রাগন ফুটবল একাডেমী আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রত্যেক খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়। আজকে টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। হাজার হাজার দর্শকদের নিরাপত্তার জন্য থানা প্রশাসনের নিকট প্রয়োজনীয় সংখ্যক পুলিশ চাওয়া হলেও একজন দারোগা সহ মাত্র চারজন পুলিশ দেওয়া হয়। দূর্ঘটনার পর বাস চালককে পালিয়ে যেতে পুলিশ সহায়তা করেছেন বলেও তারা জানান।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় গাড়ি চাপায় একজন নিহত হয়েছে। খেলার আয়োজক কমিটি কর্তৃপক্ষ হতে কোন লিখিত অনুমতি নেয়নি। নিহতের ঘটনার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, খেলার বিষয়ে আমাকে মৌখিকভাবে দাওয়াত করা হলেও লিখিতভাবে কোন অনুমতি না থাকায় আমি যাইনি। শান্তি শৃঙ্খলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিলো।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে

অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...

মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...

উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে

আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...

নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...

আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত একাধিক
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...

​মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
➤ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
➤ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
➤ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
➤ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
➤ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ।
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
➤ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক
➤ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার!
➤ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
➤ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
➤ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir