প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 12:34 PM
কুমিল্লায় বৃক্ষমেলার উদ্বোধনকালে কৃষি মন্ত্রী আমিন উর রশিদ
অশোক বড়ুয়া
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে| পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বনায়ন সৃষ্টিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
মন্ত্রী বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন| এরই মধ্যে বার্ষিক লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ৯ শতাংশ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে|”
তিনি আরও বলেন, কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হবে| পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে|
কুমিল্লা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস রোজী আক্তার| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মন্ত্রীর একান্ত সচিব (পিএস) যুগ্ম সচিব মো. খোরশেদ আলম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এবং সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রুহুল আমিন|
বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষি মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকার সহায়তা প্রদান করবে| দেশের বিভিন্ন জেলায় বন্যায় কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে| কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে|
তিনি বলেন, সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ¯ে^চ্ছাসেবী সংগঠনসহ সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে|
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা নগরীকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে| সিটি কর্পোরেশন এলাকায় পাঁচ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে|
তিনি আরও জানান, জেলার ২৯টি পুলিশ স্থাপনায় বৃক্ষরোপণ করা হবে| এছাড়া জেলায় কর্মরত প্রায় ২০ হাজার পুলিশ সদস্য প্রত্যেকে পাঁচটি করে চারা রোপণ করবেন| এর মাধ্যমে মোট এক লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...