প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 12:35 PM
কুবি গাউসিয়া কমিটির বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) 'প্রতিরোধ দিবস' উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়| শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই কর্মসূচি পালন করা হয়|
জুলাই গণ-আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেরণাকে ধারণ করে এবং শহিদদের অমর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দরা এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ফলজ, বনজ ও, ঔষধি বৃক্ষ রোপণ করা হয়| পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়|
এ ব্যাপারে গাউসিয়া কমিটির কুবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর হোসেন মিশকাত বলেন, 'প্রতিটি চারা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক এবং প্রতিটি সবুজ গাছ একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার বহন করে|'
কুবি শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, 'শহিদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে| প্রতিটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের অঙ্গীকার এবং দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক| আসুন, সবাই মিলে সবুজ বাংলাদেশ গড়ে তুলি|'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...