প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 1:06 PM
গোমতীর পানি বাড়তেই বন্যার শঙ্কা উৎকণ্ঠায় ব্রাহ্মণপাড়ার নদীতীরের মানুষ
মো. আনোয়ারুল ইসলাম
গোমতী নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি| তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ার খবরই নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নদীতীরবর্তী জনপদে| গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো না শুকানো মানুষের কাছে নদীর পানি বৃদ্ধির প্রতিটি খবরই যেন নতুন এক শঙ্কার নাম|
২০২৪ সালের আগস্টে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল| সেই বন্যায় ঘরবাড়ি, ফসলি জমি, মাছের খামার, গবাদিপশু এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়| অনেক পরিবার এখনো সেই ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি| তাই এবারের বর্ষায় নদীর পানি বাড়ার খবর শুনেই মানুষের মনে ফিরে এসেছে সেই দুঃসহ স্মৃতি|
মালাপাড়া ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার বাসিন্দা এরশাদ মিয়া বলেন, ‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওঠে| গত বন্যার ক্ষতি অহনো সামলাইতে পারি নাই| আবার যদি বাঁধ ভাইঙ্গা বন্যা অয়, তইলে আমরার আর বাঁচনের উপায় থাকব না|’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও চরাঞ্চলের নিচু জমিতে ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে| অনেক কৃষক ডুবে যাওয়া ফসল রক্ষায় চেষ্টা চালাচ্ছেন| নদীতীরবর্তী পরিবারের অনেকে গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন|
স্থানীয় কৃষক আবু সালেক বলেন, ‘গত বছরের বন্যায় আমার ৬৩ শতক জমির পাকা ধান পানিতে ডুইবা নষ্ট হইছিল| অনেক ক্ষতি হইছে| অহন আবার পানি বাড়তাছে শুনে রাইতে ঘুম আসে না| আল্লাহ যেন আর ওই অবস্থা না দেখান|’
একই এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘গত বন্যায় ঘরের ভিতরে হাঁটুসমান পানি আছিল| বাচ্চাকাচ্চা লইয়া অনেক কষ্ট করছি| পুকুরের মাছ, ক্ষেতের ধান—সব শেষ হইয়া গেছিল| অহন নদীর পানি বাড়ার খবর শুনলেই মনে অয়, আবার সব ডুইবা যাইব|’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, উজানের ঢল ও বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে চরাঞ্চলের কিছু জমিতে পানি প্রবেশ করেছে| কৃষি বিভাগ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে| মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে| তিনি বলেন, পানি দ্রুত নেমে গেলে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম থাকবে|
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার জানান, গতকাল পর্যন্ত গোমতী নদীর পানি বাড়লেও শুক্রবার থেকে তা কমতে শুরু করেছে| তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে| বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে পানি আবারও বাড়তে পারে| সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে|
নদীতীরের মানুষের ভাষ্য, বন্যার ক্ষত শুধু ঘরবাড়ি বা ফসলের নয়, মানসিকভাবেও তারা এখনো সেই দুর্যোগ কাটিয়ে উঠতে পারেননি| তাই বর্ষাকালে গোমতীর পানি বাড়ার প্রতিটি খবরই তাঁদের মনে ফিরিয়ে আনে এক বছর আগের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি| এবার তাঁদের একটাই প্রার্থনা—নদী তার ¯^াভাবিক গতিতে বইবে, কিন্তু আর যেন কোনো বাঁধ না ভাঙে, আর যেন ফিরে না আসে ২০২৪ সালের সেই ভয়াবহ বন্যা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...