প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jul 2026, 10:25 PM
জন্মভূমি ইংল্যান্ডকেই বিশ^কাপ জিততে দেখতে চান হালান্ড
বিশ^কাপ থেকে নরওয়ের বিদায়ের হতাশা এখনও কাটেনি। তবে দল ছিটকে গেলেও সেমিফাইনালের আগে নিজের সমর্থনের কথা জানিয়ে দিলেন নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। জানালেন, তিনি চান ইংল্যান্ডই এবারের বিশ^কাপ জিতুক। ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় নরওয়ে। ম্যাচ শেষে হালান্ড বলেন, ইংল্যান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ইংল্যান্ডেই তার জন্ম, সেখানেই ক্লাব ফুটবলে খেলেন, আর জাতীয় দলের অনেক ফুটবলারের সঙ্গেও তার বন্ধুত্ব। হালান্ড বলেন, ‘আমার কাছে ইংল্যান্ডের জার্সিও আছে। আমি চাই ওরাই বিশ^কাপ জিতুক। তাদের জন্য শুভকামনা রইলো।’ যদিও জন্ম ইংল্যান্ডে, আন্তর্জাতিক ফুটবলে শুরু থেকেই নরওয়ের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন হালান্ড। সেই সিদ্ধান্ত নিয়ে কখনও আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি। বরং এবারের বিশ^কাপে নরওয়ের ঐতিহাসিক যাত্রা নিয়ে গর্বিত এই স্ট্রাইকার। বিশ^কাপে নরওয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হালান্ড। ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোতে জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হারলেও পুরো টুর্নামেন্টে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন তিনি। নরওয়ের কোচ স্টোলে সোলবাক্কেনও বিদায়ের পর ইংল্যান্ডকে শুভকামনা জানিয়েছেন। তার ভাষায়, ‘আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। এখন ইংল্যান্ডের জন্য শুভকামনা।’ বিশ^কাপের সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...