প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jul 2026, 10:26 PM
বিশ্বকাপে ব্যর্থতার পর বরখাস্ত হলেন সেনেগালের কোচ
বিশ^কাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার খেসারত দিতে হলো পাপে বুনা থিয়াওকে। টুর্নামেন্ট শেষ হতেই ৪৫ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে নেতৃত্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এক বিবৃতিতে থিয়াওকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। ফলে বিশ^কাপে এই দলকে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি আফ্রিকার দলটি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে চাপে পড়ে সেনেগাল। এরপর শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পাঁচ মিনিটে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। নির্ধারিত সময়ে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম। সেই হারেই শেষ হয়ে যায় সেনেগালের বিশ^কাপ অভিযান। বিশ^কাপ ব্যর্থতার পাশাপাশি আগামী সেপ্টেম্বরে শুরু হওয়া আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বেও থিয়াওকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হতো। জানুয়ারিতে রাবাতে আফ্রিকা কাপের ফাইনালে মরক্কোর পক্ষে দেওয়া একটি পেনাল্টির প্রতিবাদে তিনি খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ঘটনার জেরেই তার বিরুদ্ধে এই শাস্তি দেওয়া হয়। ফরাসি দৈনিক ল'একিপ জানিয়েছে, সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ফ্রান্সের ১৯৯৮ বিশ^কাপজয়ী সাবেক মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা নতুন কোচ হওয়ার দৌড়ে অন্যতম এগিয়ে আছেন। নতুন কোচ নিয়োগ ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবে সেনেগাল ফুটবল ফেডারেশন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...