প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 11:59 AM
বাঞ্ছারামপুরে সব অশুভ শক্তিকে প্রতিহত করা হবে
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ বিকেলে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা হয়েছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, যুবদলের আহবায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম,মহিলা দলের সভাপতি তানিয়া,সাধারণ সম্পাদক বিউটি আক্তার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রোস্তম আলী, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতারা।
কৃষিবিদ পলাশ বলেন,"বাঞ্ছারামপুরের মাটি বিএনপির ঘাঁটি। এখানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অশুভ কোনো শক্তিকে দাঁত দাবাতে দেয়া হবে না।জামাত-এনসিপি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।বাঞ্ছারামপুরের ঐক্যবদ্ধ বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে'।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...