প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 12:01 PM
দেবীদ্বারে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ মাসুদ রানা, দেবীদ্বার
প্রতিটি ‘মা’ তার সন্তানের প্রথম শিক্ষক। আমাদের শিক্ষার প্রসার ঘটেছে কিন্তু গুণগত শিক্ষায় পিছিয়ে আছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে আড়ম্বর পরিবেশে গুনগত শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এসব কথা বলেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. শাহজালাল ভূঁইয়া ও মো. ওয়ালি উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা বারের সাধারন সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান, ধামতী রৌশন আরা কলেজ’র সাবেক অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট ব্যবসায়ি মো. মজিবুর রহমান, মাওলানা মো. বাহাউদ্দিন। স্বাগতিক বক্তব্য রাখেন হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষক আব্দুর রহিম, রিপন চন্দ্র দেবনাথ, আয়ুব আলী সরকার, মুস্তাফিজুর রহমান সরকার, মো. সফিকুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মনিরুল ইসলাম ভূঁইয়া,এনএসআই এর সাবেক পরিচালক গোলাম মোস্তফা চৌধূরী, ব্যবসায়ি শাহজাহান কবির, অভিভাবক এলমাদ আলম বাবু, এডভোকেট হারুন অর রশিদ সবুজ, মো. মহিউদ্দিন খাজা, শিক্ষার্থী খাইরুজ অনিকা বিন্দু, সাইমন চৌধূরী, ইরশাদ জাহান, তন্ময় দেবনাথ প্রমূখ।
আলোচনা শেষে যেমন খুশী তেমন সাজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসিতে এ প্লাস প্রাপ্ত ১৪ কৃতিশিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এক কালীন বৃত্তি প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...