...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 13 Jul 2026, 9:33 AM

...
শব্দে শব্দে জীবনের অনুরণন শততম পর্বে জোড়া শালিক News Image

মাহফুজ নান্টু কুমিল্লা।।

‘শব্দে শব্দে জীবন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক বন্ধনের এক অনন্য সাহিত্য আড্ডার অনুষ্ঠিত হয়েছে  জোড়া শালিক সাহিত্য আড্ডার শততম পর্বে।

অনুষ্ঠানে স্মারক প্রকাশনার  উন্মোচন, মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনা হয়।

রোববার সন্ধ্যায় কুমিল্লার নজরুল ইনস্টিটিউট মিলনায়তন যেন পরিণত হয়েছিল কবিতা, গল্প, গান আর স্মৃতির এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ইতিহাস ও ঐতিহ্যের নগরী কুমিল্লার হারিয়ে যেতে বসা সাহিত্য-সংস্কৃতির ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জোড়া শালিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শততম পর্বে পৌঁছানো শুধু একটি সংখ্যার অর্জন নয়, এটি একটি সাহিত্য আন্দোলনের ধারাবাহিকতার প্রতীক।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত গুণীজনদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জোড়া শালিকের সদস্য শিহাব উদ্দীনের কুপি বাতির প্রতীকী পরিবেশনায় গান পরিবেশন করলে মিলনায়তনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।


সাহিত্য আড্ডার শুরুতে নজরুল গবেষক আলী হোসেন চৌধুরীর প্রতিকৃতি তুলে দেন সঞ্জীব চৌধুরী। এছাড়াও নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের পক্ষে জোড়া শালিককে সম্মাননা স্মারক দেয়া হয়।

আড্ডার প্রথম পর্ব সঞ্চালনা করেন বাংলা সাহিত্যের অধ্যাপক রীতা সরকার এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করেন কবি হালিম আবদুল্লাহ।

এ সময় অনুষ্ঠান আয়োজনে নেপথ্যে থাকা লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন আহমেদ,শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর জামাল নাসের, কবি, লেখক ও আবৃত্তিশিল্পী প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস. এম. খায়রুল আলম খসরু, কবি, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেজর (অব.) হাবিবুস সাকেরীন, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কবি ও গীতিকার ডা. এম কে চৌধুরী
কবি ও কথাশিল্পী ড. আবুল বাসার, বাংলা সাহিত্যের অধ্যাপক ও আবৃত্তিশিল্পী রীতা সরকার, বাংলা সাহিত্যের অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রীতা চক্রবর্তী, আলোকিত বজ্রপুরের  প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. হারুন অর রশিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেম, বহুমাত্রিক লেখক প্রবীর বিকাশ সরকার, সংস্কৃতিসেবী সাফায়েত মজুমদার, মুক্তিকা বিজ্ঞানী কামাল হোসেন, মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিসেবী সৈয়দ কামরুজ্জামান এনামুল,আইনজীবী ও, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, কবি ও উন্নয়ন কর্মী রতন পেয়ার, কবি ও কথাশিল্পী সফিকুল বোরহান, গবেষক, কবি ও আবৃত্তিশিল্পী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা  কবি মো. ফরিদ উদ্দিন, কবি ও কথাশিল্পী মো. মোশারেফুর রহমান, কবি ও সাংবাদিক সৈয়দ আবদুল ওয়াজেদ
শিক্ষক ও সংস্কৃতানুরাগী মো. আবদুল হান্নান
আইনজীবী ও সংস্কৃতানুরাগী মো. জাহাঙ্গীর আলম'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


পুরো আয়োজনজুড়ে কবিতা, গল্প, স্মৃতিচারণ ও গানের আবহে উঠে আসে বাংলা সাহিত্যচর্চার প্রতি দায়বদ্ধতার কথা। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জোড়া শালিক আগামী দিনেও শব্দের ভেতর জীবন আর জীবনের ভেতর সাহিত্যের আলো ছড়িয়ে কুমিল্লার সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে।



ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir