প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2026, 9:42 AM
ব্রাহ্মণপাড়ায় ঘরের পাশের ডোবায় পড়ে দেড় বছর বয়সী এক শিশু মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘরের পাশের একটি ডোবার পানিতে পড়ে ইসরাফিল সরকার (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের উত্তর পাড়ার সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ইসরাফিল ওই গ্রামের ইয়াসিন সরকারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় বাড়ির উঠানে খেলছিল ইসরাফিল। এ সময় তার বাবা ও দাদি পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলতে খেলতে একপর্যায়ে সে ঘরের পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ইসরাফিলকে ডুবে-ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন তারা।
গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম আব্দুল্লাহ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...