প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2026, 9:43 AM
যুক্তরাষ্ট্রে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা
এসময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রংস্ক এলাকার প্রবাহমান নদীর তীরের ফেরি পয়েন্ট পার্কে গাছের ছায়ায় তৈরি হয়েছিলো এক টুকরো বাংলাদেশ।প্রবাসের ব্যাস্ত ও যান্ত্রিক জীবনকে কিছু সময়ের জন্য ভুলে সবাই যেন ফিরে গিয়েছিল শৈশবের হারানো সেই বাংলাদেশের স্মৃতি।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির যুক্তরাষ্ট্রের সভাপতি জনাব হাবিব খান চৌধুরীর সভাপতিত্বে এবং বায়জিদ সরকার ও মোঃ জহিরুল হক বশিরের যুগ্ম পরিচালনায় ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি যুক্তরাষ্টের প্রধান উপদেষ্টা জনাব অ্যাডঃ রফিকুল ইসলাম আকন্দ ফিরোজ উদ্বোধনের মাধ্যমে বার্ষিক বনভোজন ও মিলনমেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রংস্ক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মামুন ইসলাম।আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন আয়কর আইনজীবি ইকবাল হোসেন, ওসমান খান, হারুনুর রশিদ খান, শাহ আলম (বি,এস,সি), আবুল হাসেম (ম্যানেজার)ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপদেষ্টা ফারুক আহমেদ ভূঁইয়া, উপদেষ্টা আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে পরিবার নিয়ে আনন্দঘন দিন কাটাবার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আকর্ষণীয় গেম স পুরস্কার বিতরণী এবং সুস্বাদু খাবার সহ নানা প্রকার আয়োজন ছিল। এসময় শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলা,পূরুষদের জন্য ফুটবল খেলা ও রশি টানাটানি,মহিলাদের জন্য বালিশ খেলা ও চেয়ার খেলা ছিল অন্যতম আকর্ষন। সবার জন্যে র্যাফল ড্র লটারি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ।
বনভোজনে অংশগ্রহনকারিদের জন্য মধ্যাহ্ন ভোজনের পর
উক্ত বনভোজন অনুষ্ঠানে কুমিল্লা -৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হাজী জসিমউদ্দিন
সমিতির সভাপতি হাবিব খান চৌধুরী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের সাথে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি হাবিব খান চৌধুরী বার্ষিক বনভোজন ও মিলন মেলা যারা অংশগ্রহ করেছেন এবং আর্থিক পৃষ্টপোষকতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্ষিক বনভোজন ও মিলনমেলার সমাপ্তি ঘোষনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার পূণর্ব্যক্তকরেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...